• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

তারেক রহমানের কাছে ঢাকা-৬ আসনের প্রধান সমস্যাগুলো তুলে ধরলেন ইশরাক

নিজস্ব প্রতিবেদক    ৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪৭ পি.এম.
বক্তব্য রাখছেন ঢাকা-৬ আসনের বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। ছবি: ভিওডি বাংলা

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের কাছে ঢাকা-৬ আসনের প্রধান সমস্যাগুলো তুলে ধরলেন দলের মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

সোমবার (৯ ফেব্রুয়ারি) রাজধানী গেন্ডারিয়া ধুপখোলা মাঠে ঢাকা-৬ আসনের নির্বাচনী জনসভায় গ্যাস, জলাবদ্ধতা, মাদক সহ প্রধান প্রধান সমস্যাগুলি তুলে ধরেন।

 ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, এই এলাকার মানুষের দৈনন্দিন জীবনে সবচেয়ে বড় সমস্যা গ্যাস সংকট। গ্যাসের ভয়াবহ সংকটের কারণে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছে। 

ইশরাক হোসেন আরও বলেন, এই অঞ্চলে দীর্ঘদিন ধরে যানজট একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা যানজটে বসে থাকতে হয়, যার ফলে অনেক মানুষের কর্ম ঘন্টা কমে যায়। তিনি নির্বাচিত হলে এবং বিএনপি ক্ষমতায় আসলে আমাদের নেতা তারেক রহমান প্রধানমন্ত্রী হলে আমার এলাকার এই সমস্যাগুলো সমাধানের ব্যবস্থা করে দেন।

তিনি বলেন, নির্বাচিত হওয়ার সুযোগ পেলে এই এলাকার সড়ক ও ফুটপাত দখলমুক্ত করা হবে। বর্তমানে বিভিন্ন সড়ক ও ফুটপাতে অবৈধ স্থাপনা নির্মাণের কারণে সাধারণ মানুষ স্বাভাবিকভাবে চলাচল করতে পারছে না। এসব অবৈধ দখল উচ্ছেদ করে সকলের জন্য নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় চলাচলের ব্যবস্থা করা হবে।

ঢাকা-৬ আসনের বিএনপি'র এই প্রার্থী বলেন, এই এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থা অত্যন্ত পুরোনো। জনসংখ্যা ও স্থাপনার পরিমাণ বাড়লেও সে অনুযায়ী অবকাঠামোর কোনো উন্নয়ন হয়নি। ফলে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হয়। এই পুরোনো সিস্টেম পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে কোথায় সমস্যা ও প্রতিবন্ধকতা রয়েছে, তা চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নেওয়া হবে।

ইশরাক হোসেন বলেন, দেশের রন্ধ্রে রন্ধ্রে মাদকের অনুপ্রবেশ ঘটেছে, যা তরুণ সমাজ, ছাত্রসমাজ ও যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। এটি বাংলাদেশের জন্য একটি বড় হুমকি। বাংলাদেশকে ধ্বংস করার জন্য এ ধরনের পরিকল্পনা করা হয়েছিল। 

দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভবিষ্যৎ রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে যোগ করেন তিনি।

তিনি বলেন, তাঁর জীবনের নানা সংকটময় সময়ে একমাত্র তাঁর নেতা তাঁকে শক্তি ও প্রেরণা জুগিয়েছেন। তিনি বিশ্বাস করেন, দেশের জনগণ, পরিবেশ ও বাংলাদেশের ভবিষ্যৎ রক্ষায় তারেক রহমানের নেতৃত্বই একমাত্র ভরসা।

জনসভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্যে দেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান মিন্টুর সঞ্চালনায় নির্বাচনী জনসভায় আরো উপস্থিত ছিলেন বিএনপির সমাজসেবা বিষয়ক সম্পাদক কাজী আবুল বাশার, ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের আহবায়ক সুমন ভুইয়া, স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক জহির উদ্দিন তুহিন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ন আহবায়ক আব্দুর সাত্তার, গেন্ডারিয়া থানা বিএনপির আহবায়ক আব্দুল কাদির, সূত্রাপুর থানা বিএনপির আহবায়ক শেখ আজিজুল ইসলাম, ওয়ারি থানা বিএনপির আহবায়ক আলহাজ্ব লিয়াকত আলী, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি সাব্বির আহমেদ আরিফ, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মোজাম্মেল হক মুক্তো, ইশরাকের ছোট ভাই ইশফাক হোসেন প্রমূখ।

ভিওডি বাংলা/ সবুজ/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গানের সুরে ভরা উচ্ছসিত ধূপখোলা মাঠ
গানের সুরে ভরা উচ্ছসিত ধূপখোলা মাঠ
আমার এই বর্ধিত হায়াত মানুষের সেবা করার জন্য
সালাহউদ্দিন আহমদ: আমার এই বর্ধিত হায়াত মানুষের সেবা করার জন্য
ঢাকা-৬ আসন ধুপখোলা মাঠে জনতার স্রোত
ঢাকা-৬ আসন ধুপখোলা মাঠে জনতার স্রোত