• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

টানা ছুটিতে টাকার সংকট এড়াতে যা করবেন

ভিওডি বাংলা ডেস্ক    ১০ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪০ এ.এম.
ছবি: সংগৃহীত

জাতীয় নির্বাচন ও গণভোটের কারণে এবার দেশ জুড়ে দীর্ঘ ছুটি আসছে। সরকার আগামীকাল ও বৃহস্পতিবার সাধারণ ছুটি ঘোষণা করেছে। এরপর শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি। এর ফলে নাগরিকরা টানা চারদিন বিশ্রামের সুযোগ পাচ্ছেন। তবে জরুরি খরচ থেমে থাকে না, আর এমন সময় হঠাৎ টাকার প্রয়োজন পড়তে পারে। তাই কিছু প্রস্তুতি নেওয়া অত্যন্ত জরুরি।

টানা ছুটিতে নগদ টাকার অভাব এড়ানোর মূল কৌশল হলো আগে থেকেই পরিকল্পনা করা এবং ডিজিটাল সেবা সঠিকভাবে ব্যবহার করা।

নিম্নে কয়েকটি ব্যবহারিক পরামর্শ দেওয়া হলো—

১. মোবাইল ব্যাংকিং ব্যবহার করুন

বিকাশ, নগদ, রকেটের মতো মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ছুটির দিনেও সচল থাকে। এর মাধ্যমে টাকা পাঠানো, বিল পরিশোধ বা আত্মীয়-স্বজনের সঙ্গে লেনদেন করা যায়। তবে মনে রাখবেন, গত রোববার রাত ১২টা থেকে ভোটের দিন রাত ১২টা পর্যন্ত এই সেবাগুলোর লেনদেন সীমিত থাকবে। একবারে এক হাজার টাকার বেশি পাঠানো যাবে না, দিনে সর্বাধিক ১০ হাজার টাকা পাঠানো সম্ভব। পেমেন্ট সেবা চালু থাকায় কেনাকাটাও করা যাবে।

২. এটিএম ব্যবহারে পরিকল্পনা করুন

ছুটির আগে নিকটস্থ একাধিক এটিএমের অবস্থান জেনে রাখুন। সরকারি ছুটিতেও এটিএম সেবা সচল থাকে। তবে দীর্ঘ ছুটিতে পর্যাপ্ত নগদ টাকা সব এটিএম বুথে পাওয়া নাও যেতে পারে। তাই যদি এক বুথে নগদ না পাওয়া যায়, অন্যান্য এটিএম বুথে চেষ্টা করুন।

৩. ডিজিটাল বিল ও কেনাকাটা অগ্রাধিকার দিন

বিদ্যুৎ, গ্যাস, ইন্টারনেটসহ বিভিন্ন বিল অনলাইনে পরিশোধ করা যায়। এতে নগদ টাকার ওপর চাপ কমে।

৪. ক্রেডিট কার্ডের সুবিধা কাজে লাগান

জরুরি অবস্থায় ক্রেডিট কার্ড ব্যবহার করা যেতে পারে। তবে আগে বিল পরিশোধের সময়সীমা ও সুদের হার জেনে নেওয়া গুরুত্বপূর্ণ। ক্রেডিট কার্ডের মাধ্যমে যেকোনো সেবা বা পণ্যের খরচ মেটানো সম্ভব।

৫. জরুরি তহবিল আগে থেকে গড়ে তুলুন

লম্বা ছুটির জন্য আগাম নগদ তহবিল তৈরি করে রাখলে হঠাৎ প্রয়োজন হলে সুবিধা হয়। বাড়িতে কিছু অতিরিক্ত নগদ রাখাও টেনশন কমাতে সাহায্য করে।

৬. অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন

ছুটিতে বেড়ানো বা কেনাকাটার আগে বাজেট ঠিক করে রাখুন। পরিকল্পনা মন্ত্রণালয় ও বিবিএসের তথ্য অনুযায়ী, উৎসব ও ছুটির দিনে পারিবারিক খরচ সাধারণ সময়ের তুলনায় অনেক বেশি হয়।

ভিওডি বাংলা/এমএস   

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিকাশ নগদে এক হাজার টাকার বেশি পাঠানো যাবে না
ইন্টারনেট ব্যাংকিং সম্পূর্ণ বন্ধ চারদিন বিকাশ নগদে এক হাজার টাকার বেশি পাঠানো যাবে না
টানা তিন মাস বাড়লো মূল্যস্ফীতি
টানা তিন মাস বাড়লো মূল্যস্ফীতি
এই সরকারের আমলে চট্টগ্রাম বন্দর ইজারা চুক্তি হচ্ছে না
বিডা চেয়ারম্যান: এই সরকারের আমলে চট্টগ্রাম বন্দর ইজারা চুক্তি হচ্ছে না