• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

প্রশান্ত মহাসাগরে হামলা চালাল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক    ১০ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৯ পি.এম.
ছবি: সংগৃহীত

পূর্ব প্রশান্ত মহাসাগরে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী একটি নৌযানে হামলা চালিয়ে দুইজনকে হত্যা করেছে। হামলায় একজন ব্যক্তি জীবিত থাকায় তাকে উদ্ধারের জন্য যুক্তরাষ্ট্রের কোস্টগার্ডকে নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) আল জাজিরা এই তথ্য প্রকাশ করে।

লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক কার্যক্রম তদারককারী ইউএস সাউদার্ন কমান্ড (সাউথকম) জানিয়েছে, সোমবার একটি নৌযানের ওপর “লিথাল কাইনেটিক স্ট্রাইক” চালানো হয়। তাদের দাবি, নৌকাটি মাদক পাচারের সঙ্গে যুক্ত ছিল। তবে তারা এখন পর্যন্ত এই দাবির কোনো প্রমাণ উপস্থাপন করেনি।

এক বিবৃতিতে সাউথকম জানায়, “দুইজন মাদক-সন্ত্রাসী নিহত হয়েছে এবং একজন বেঁচে গেছে হামলা থেকে। সংঘর্ষের পরপরই আমরা জীবিত ব্যক্তির জন্য সার্চ অ্যান্ড রেসকিউ ব্যবস্থা সক্রিয় করতে যুক্তরাষ্ট্রের কোস্টগার্ডকে অবহিত করেছি।”

সাউথকম হামলার ১০ সেকেন্ডের ভিডিওও প্রকাশ করেছে। এতে দেখা যায়, সামরিক বাহিনীর নিশানায় থাকা একটি ছোট মোটরচালিত নৌযানে আঘাত হানার পর কয়েক সেকেন্ডের মধ্যে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পর নৌকার কিছু অংশ অক্ষত থাকলেও এর গতি ধীর হয়ে যায়।

গত সপ্তাহেও পূর্ব প্রশান্ত মহাসাগরে একটি হামলায় দুইজন নিহত হয়। জানুয়ারির শুরুতে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে রাতের আঁধারে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণের পর থেকে নৌযানের ওপর যুক্তরাষ্ট্রের হামলার সংখ্যা এখন তিনটিতে দাঁড়িয়েছে।

বিভিন্ন গণমাধ্যম ও পর্যবেক্ষকদের তথ্য অনুযায়ী, পূর্ব প্রশান্ত মহাসাগর ও ক্যারিবীয় সাগরে এখন পর্যন্ত ৩৯টি নৌযানের ওপর যুক্তরাষ্ট্র ৩৭টি হামলা চালিয়েছে। এসব ঘটনায় অন্তত ১৩০ জন নিহত হয়েছেন।

ভিওডি বাংলা/এমএস   

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যে মূল্যছাড় দিচ্ছে কাতার
রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যে মূল্যছাড় দিচ্ছে কাতার
অস্ট্রেলিয়ায় যাবেন ইসরায়েলি প্রেসিডেন্ট, হাজারো মানুষের বিক্ষোভ
অস্ট্রেলিয়ায় যাবেন ইসরায়েলি প্রেসিডেন্ট, হাজারো মানুষের বিক্ষোভ
ফ্রান্স থেকে ১১৪টি রাফাল যুদ্ধবিমান কিনছে ভারত
ফ্রান্স থেকে ১১৪টি রাফাল যুদ্ধবিমান কিনছে ভারত