• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মাদারীপুরে নির্বাচনের আগে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

মাদারীপুর প্রতিনিধি    ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪৭ পি.এম.
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোতা তস্তারকে গ্রেপ্তার

মাদারীপুর সদর উপজেলার ছিলারচর ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোতা তস্তারকে গ্রেপ্তার করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, তিনি পূর্বে দায়ের করা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।

সোমবার (৯ ফেব্রুয়ারি) রাতে মেজর মিরাজ ও ক্যাপ্টেন শাফিন সরোয়ারের নেতৃত্বে পরিচালিত যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

মাদারীপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ জানান, আসন্ন নির্বাচনের প্রেক্ষাপটে নাশকতার পরিকল্পনার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তাকে মাদারীপুর সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। তিনি আরও বলেন, এ বিষয়ে আইনগত প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।

ভিওডি বাংলা/এমএস   

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পাবনায় দুই বাসের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪ জনে
পাবনায় দুই বাসের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪ জনে
পঞ্চগড়ে বিএনপি কর্মীদের ওপর জামায়াতের হামলা, আহত ৪
পঞ্চগড়ে বিএনপি কর্মীদের ওপর জামায়াতের হামলা, আহত ৪
রাজাপুরে জামায়াতের কার্যালয়ে অগ্নিসংযোগের অভিযোগ
রাজাপুরে জামায়াতের কার্যালয়ে অগ্নিসংযোগের অভিযোগ