• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ঢাকার ভোটার স্থানান্তরে ‘অস্বাভাবিক’ হিড়িক, সিটি নির্বাচনে নতুন সমীকরণ? সংসদের নতুন স্পিকারকে শুভেচ্ছা জানিয়ে পাকিস্তানের বার্তা বিরোধীদলীয় উপনেতার বক্তব্যে টেবিল চাপড়ে হাসলেন প্রধানমন্ত্রী যুদ্ধ শুরুর পর ইরানে ৩২ লাখ মানুষ বাস্তুচ্যুত: জাতিসংঘ ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান ডিএসসিসি প্রশাসকের রামপালে সড়ক দুর্ঘটনায় ১৩ মৃত্যু: জামায়াতের শোক প্রকাশ মার্চের ১১ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১৯২ কোটি ডলার প্রথম ভাষণেই দুই দেশের বিরুদ্ধে ইরানের সর্বোচ্চ নেতার হুঙ্কার সংসদের উদ্বোধনী অধিবেশন পর্যবেক্ষণ করলেন মার্কিন রাষ্ট্রদূত রাষ্ট্রপতির কাছেই শপথ নিয়েছিলেন, এখন বিরোধিতা কেন: স্বরাষ্ট্রমন্ত্রী

সততার সঙ্গে দায়িত্ব পালন করেছি: ধর্ম উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক    ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৫ পি.এম.
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন-ছবি: সংগৃহীত

হজের বিমান ভাড়া ৪০ হাজার টাকা কমানো ধর্ম মন্ত্রণালয়ের বড় অর্জন বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেছেন, গত দেড় বছর অত্যন্ত স্বচ্ছতা, জবাবদিহিতা ও সততার সঙ্গে দায়িত্ব পালনের চেষ্টা করেছি।

গত প্রায় দু’বছরে হজের বিমান ভাড়া ৪০ হাজার টাকা কমানো ধর্ম মন্ত্রণালয়ের বড় অর্জন।  মন্ত্রণালয়ের কর্মকাণ্ডে ৯৫ ভাগ সফল বলেও দাবি করেন তিনি।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের আলাপকালে এসব কথা বলেন তিনি। 

ধর্ম উপদেষ্টা বলেন, গত বছর সরকারি ব্যয়ে কাউকে হজে নেওয়া হয়নি, এ বছরও কাউকে নেওয়া হবে না। হজের প্রস্তুতি আজ পর্যন্ত সন্তোষজনক। চলতি বছর হজযাত্রীরা তিন কোটির বেশি টাকা ফেরত পাবেন। 

উপদেষ্টা বলেন,  ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও অধীন দপ্তর-সংস্থাগুলোকে সক্রিয়, গতিশীল ও ফলপ্রসূ করার সর্বাত্মক চেষ্টা করে গেছি। কর্মকর্তা-কর্মচারীদেরকেও সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের অনুকূল পরিবেশ নিশ্চিত করার চেষ্টা করেছি, উৎসাহ-অনুপ্রেরণা যুগিয়েছি।

হজ ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন এসেছে দাবি করে তিনি বলেন, যৌক্তিক খরচে হজ পালনের যে জনআকাঙ্ক্ষা ছিলো সেটি নিয়ে আমি বিশেষভাবে কাজ করার চেষ্টা করেছি। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সঙ্গে বারবার যোগাযোগ ও নেগোশিয়েশনের মাধ্যমে ২০২৫ সালের হজে বিমানভাড়া প্রায় ২৭ হাজার টাকা কমানো হয়। এবছর বিমান ভাড়া গতবছরের তুলনায় প্রায় ১৩ হাজার টাকা কমানো হয়েছে। গত দুইবছরে পর্যায়ক্রমে ৪০ হাজার টাকা বিমানভাড়া হ্রাসের বিষয়টি উল্লেখ করার মতো অর্জন বলে আমি মনে করি।

তিনি বলেন, ২০২৪ সালের হজে যেখানে বিমান ভাড়া ছিল এক লাখ ৯৪ হাজার ৮০০ টাকা, ২০২৬ সালের হজে এসে বিমান ভাড়া হয়েছে এক লাখ ৫৪ হাজার টাকা। এটাকে আরও কমানোর বিষয়ে আমি চেষ্টা অব্যাহত রেখেছিলাম।

উপদেষ্টা বলেন, আমরা গতবছর সরকারি মাধ্যমের হাজিদেরকে হজের খরচ নির্বাহ শেষে উদ্বৃত্ত ৮ কোটি ২৮ লাখ টাকা ফেরত দিয়েছি। এছাড়া, ২০১৭ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত হজ এজেন্সির অব্যয়িত প্রায় ৩৮ কোটি টাকা যেটা সৌদি হজ ও উমরাহ মন্ত্রণালয়ের আইবিএন হিসেবে পড়েছিল সেটা অব্যাহত যোগাযোগের মাধ্যমে আমরা ফেরত এনে সংশ্লিষ্ট এজেন্সিগুলোকে দিয়েছি। 

ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, ওয়াকফ প্রশাসনের জটিলতা ও জনবলের জন‍্য সফলতা আসেনি। সারা দেশে হাজার হাজার একর ওয়াকফ সম্পদ থাকলেও এ নিয়ে তেমন কিছু করতে পারিনি।

আরও কিছু সময় পেলে ওয়াকফ প্রশাসনকে শৃঙ্খলা ও জবাবদিহির আওতায় আনা যেত বলেও দাবি করেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
ভিওডি বাংলা/ আরকেএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আল্লাহ সবার নেক আমল কবুল করুন
সৌদি বাদশাহ: আল্লাহ সবার নেক আমল কবুল করুন
রমজানকে স্বাগত জানানোর ৫ উপায়
রমজানকে স্বাগত জানানোর ৫ উপায়
নামাজের সময়সূচি - ০৮ ফেব্রুয়ারি ২০২৬
নামাজের সময়সূচি - ০৮ ফেব্রুয়ারি ২০২৬