ঢালিউডে অভিষেক ‘রাক্ষস’ দিয়ে, সিয়ামের ভিলেন শতাফ

কলকাতা ও বলিউডের পর এবার ঢালিউডে পা রাখলেন অভিনেতা শতাফ ফিগার। মেহেদী হাসান হৃদয়ের নতুন ঈদ সিনেমা ‘রাক্ষস’-এ তিনি খলনায়কের চরিত্রে উপস্থিত থাকবেন। এই ছবির মাধ্যমে শতাফের বাংলাদেশের সিনেমায় অভিষেক হচ্ছে।
শুটিং সম্পূর্ণ হয়েছে শ্রীলঙ্কায়। সেখানে নায়ক সিয়াম আহমেদ-এর সঙ্গে একাধিক অ্যাকশন দৃশ্যে অংশ নিয়েছেন শতাফ। পরিচালক আগেই জানিয়েছিলেন, ছবিতে প্রচুর রোমান্স ও অ্যাকশন থাকবে, যার একটি বড় অংশে থাকবেন শতাফ।
শতাফের বিপরীতে নায়িকা হিসেবে থাকছেন কলকাতার সুস্মিতা চ্যাটার্জি। শুটিংয়ের ফাঁকে ওপার বাংলার কলাকুশলীদের সঙ্গে সময় কাটাতে দেখা গেছে শতাফকে। টিম সূত্রে জানা গেছে, কাজের অভিজ্ঞতায় মুগ্ধ হয়ে ভবিষ্যতে আবারও একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন তারা।
ফ্যানরা এখন আগ্রহের সঙ্গে অপেক্ষা করছেন ঈদের এই সিনেমার জন্য, যেখানে শতাফের ভিলেন চরিত্র এবং সিয়ামের সঙ্গে তার ‘বেধড়ক’ অ্যাকশন দর্শকদের মন জয় করবে বলে আশা করা হচ্ছে।
ভিওডি বাংলা/জা







