• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল
বাংলাদেশ জাতীয়তাবাদী দল
প্রাপ্ত আসন ১৮০
প্রতীক বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতীক
বাংলাদেশ জামায়াতে ইসলামী
বাংলাদেশ জামায়াতে ইসলামী
প্রাপ্ত আসন ৬৬
প্রতীক বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রতীক
জাতীয় নাগরিক পার্টি
জাতীয় নাগরিক পার্টি
প্রাপ্ত আসন
প্রতীক জাতীয় নাগরিক পার্টি প্রতীক
মোট ভোটার: ১২,৭৬,৯৫,১৮৩ | আসন: ২৯৯ | ঘোষিত আসন: ০

দূষণে দমবন্ধ ঢাকা, বিশ্ব তালিকায় আজ দ্বিতীয়

নিজস্ব প্রতিবেদক    ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫১ এ.এম.
দূষণের চাপে নাজেহাল রাজধানী-ছবি-ভিওডি বাংলা

জলবায়ু পরিবর্তন, নির্মাণকাজ ও যানবাহনের ধোঁয়াসহ নানা কারণে রাজধানীর বাতাস দিন দিন আরও ভারী হয়ে উঠছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল ৯টার তথ্যে বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে ঢাকা। আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ারের সর্বশেষ সূচকে এ তথ্য জানানো হয়েছে।

আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, এ সময় ৩২৬ একিউআই স্কোর নিয়ে তালিকার শীর্ষে রয়েছে ভারতের দিল্লি, যেখানে বাতাসের মান ‘ঝুঁকিপূর্ণ’ পর্যায়ে। একই সময়ে ২৮২ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ঢাকা। এ মাত্রা ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। তালিকার তৃতীয় স্থানে রয়েছে আফগানিস্তানের কাবুল, শহরটির স্কোর ২৭২।

বিশেষজ্ঞদের মতে, ২০১ থেকে ৩০০-এর মধ্যে একিউআই থাকলে তা ‘খুব অস্বাস্থ্যকর’ ধরা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ ও অসুস্থ ব্যক্তিদের ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়। অন্যদেরও অপ্রয়োজনে বাইরে না থাকা এবং শারীরিক পরিশ্রম এড়িয়ে চলার আহ্বান জানানো হয়। আর স্কোর ৩০১ ছাড়ালে তা ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে গণ্য হয়, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি তৈরি করতে পারে।

একিউআই বা এয়ার কোয়ালিটি ইনডেক্স শূন্য থেকে ৫০ পর্যন্ত হলে তা ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি, ১০১ থেকে ১৫০ সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর, ১৫১ থেকে ২০০ অস্বাস্থ্যকর এবং ২০১ থেকে ৩০০ খুব অস্বাস্থ্যকর ধরা হয়। ৩০১ থেকে ৪০০ হলে পরিস্থিতি ঝুঁকিপূর্ণ পর্যায়ে পৌঁছে যায়।

সাধারণত বায়ুর মান নির্ধারণ করা হয় পাঁচ ধরনের প্রধান দূষক উপাদানের উপস্থিতি বিশ্লেষণ করে। এগুলো হলো—বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), নাইট্রোজেন ডাই–অক্সাইড (এনও২), কার্বন মনোক্সাইড (সিও), সালফার ডাই–অক্সাইড (এসও২) এবং ওজোন (ও৩)। এসব দূষক উপাদান নির্দিষ্ট মাত্রা অতিক্রম করলে তা মানবদেহের জন্য গুরুতর ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়।

বায়ুদূষণের প্রভাব শুধু শ্বাসকষ্টেই সীমাবদ্ধ নয়। দীর্ঘমেয়াদে এটি স্ট্রোক, হৃদরোগ, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ (সিওপিডি), ফুসফুসের ক্যানসার এবং শ্বাসযন্ত্রের সংক্রমণের ঝুঁকি বাড়ায়। শিশু, প্রবীণ, অন্তঃসত্ত্বা নারী ও দীর্ঘমেয়াদি অসুস্থতায় ভোগা ব্যক্তিরা সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) হিসাব অনুযায়ী, বায়ুদূষণের কারণে প্রতি বছর বিশ্বজুড়ে প্রায় ৭০ লাখ মানুষের অকালমৃত্যু ঘটে। এমন প্রেক্ষাপটে ঢাকার বায়ুর মানের ধারাবাহিক অবনতি জনস্বাস্থ্যের জন্য গভীর উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, টেকসই নগর ব্যবস্থাপনা ও দূষণ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ ছাড়া এ পরিস্থিতির উন্নতি সম্ভব নয়।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভোটের ছুটিতে ঘরমুখো মানুষের ঢল
ভোটের ছুটিতে ঘরমুখো মানুষের ঢল
ঢাকা উত্তর সিটির প্রশাসক এজাজকে অপসারণ
ঢাকা উত্তর সিটির প্রশাসক এজাজকে অপসারণ
ঢাকা মহানগরের ১৩ আসনে ৯৬ ঘণ্টা সভা-সমাবেশে নিষেধাজ্ঞা
ঢাকা মহানগরের ১৩ আসনে ৯৬ ঘণ্টা সভা-সমাবেশে নিষেধাজ্ঞা