• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বনানীতে ‘ফ্রি অ্যানিম্যাল ক্লিনিক’ উদ্বোধন করেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক    ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০৬ পি.এম.
তারেক রহমান বনানীতে ফ্রি অ্যানিম্যাল ক্লিনিকের উদ্বোধন করেন-ছবি-ভিওডি বাংলা

রাজধানীর বনানীতে অসুস্থ ও অসহায় প্রাণীদের বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়ার লক্ষ্যে ‘ফ্রি অ্যানিম্যাল ক্লিনিক’ উদ্বোধন করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্লিনিকটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

বাংলাদেশ অ্যানিম্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (বাওয়া) এই ক্লিনিকের উদ্যোক্তা। তারেক রহমান এই সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক। উদ্বোধনের পর তিনি ক্লিনিকের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং প্রাণী চিকিৎসায় নিয়োজিত কর্মীদের সঙ্গে আলোচনা করেন।

বাওয়া কর্তৃপক্ষ জানিয়েছে, ক্লিনিকটিতে যেকোনো অসুস্থ প্রাণীকে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হবে। এতে ওষুধ, পরীক্ষা এবং প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা অন্তর্ভুক্ত থাকবে।

উল্লেখ্য, প্রাণীদের কল্যাণে এটি তারেক রহমানের প্রথম উদ্যোগ নয়। এর আগে তার পৃষ্ঠপোষকতায় বিনামূল্যে অ্যাম্বুলেন্স সেবা চালু করা হয়েছিল, যা দ্রুত প্রাণী উদ্ধার এবং হাসপাতালে স্থানান্তরে ব্যবহৃত হচ্ছে। এই উদ্যোগে তার মানবিক দৃষ্টিভঙ্গি ফুটে ওঠে এবং এটি প্রাণীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিশেষায়িত একটি কেন্দ্র হিসেবে কাজ করবে।

বনানীর এই ক্লিনিকটি রাজধানীতে প্রাণীপ্রেমীদের জন্য গুরুত্বপূর্ণ সহায়ক হিসেবে বিবেচিত হচ্ছে, যা অসহায় প্রাণীদের স্বাস্থ্য ও কল্যাণ নিশ্চিত করতে সহায়তা করবে।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৫০ লাখ টাকাসহ আটক ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির
৫০ লাখ টাকাসহ আটক ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির
নির্বাচনে জয়লাভ করলে এককভাবে সরকার গঠন করবে বিএনপি
তারেক রহমান: নির্বাচনে জয়লাভ করলে এককভাবে সরকার গঠন করবে বিএনপি
ঢাকা-৯ আসনে হাবিবের প্রতি ইনকিলাব মঞ্চের জাবেরের সমর্থন
ঢাকা-৯ আসনে হাবিবের প্রতি ইনকিলাব মঞ্চের জাবেরের সমর্থন