• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ভোটারদের নিরাপদ অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান জাতিসংঘের

আন্তর্জাতিক ডেস্ক    ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫০ পি.এম.
জাতিসংঘ। ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় নারীর প্রতি কোনো প্রকার হয়রানি, সহিংসতা বা ভয়ভীতি না দেখানোর আহ্বান জানিয়েছে জাতিসংঘ। 

বুধবার (১১ ফেব্রুয়ারি) ঢাকার জাতিসংঘ আবাসিক সমন্বয়কারীর কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতিসংঘ সব অংশীদার, বিশেষ করে রাজনৈতিক নেতা, তাদের দল ও সমর্থকদের আহ্বান জানাচ্ছে যেন নির্বাচনি প্রক্রিয়ায় নারীর প্রতি কোনো প্রকার হয়রানি, সহিংসতা বা ভয়ভীতি দেখানো না হয়। এটি নারী প্রার্থী ও ভোটারদের ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য, যাদের অংশগ্রহণ ও নিরাপত্তা অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য অপরিহার্য।

আমরা বিশ্বাস করি কর্তৃপক্ষ নিরাপত্তা, আইনের শাসন এবং প্রতিটি ব্যক্তির অধিকার ও সুরক্ষা নিশ্চিত করার জন্য পদক্ষেপ অব্যাহত রাখবে। সবার নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে জাতিসংঘ সবসময় সরকারের পাশে থেকে সহায়তা করতে প্রতিশ্রুতিবদ্ধ- উল্লেখ করা হয় ওই বিজ্ঞপ্তিতে।

আরও বলা হয়, আগামীকাল জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশে জাতিসংঘ কার্যালয় পুনর্ব্যক্ত করেছে যে নির্বাচনে নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও অর্থবহ অংশগ্রহণ সবার মৌলিক অধিকার।

এর মধ্যে সকল নারী ও মেয়েদের অধিকার, বিশেষ করে প্রতিবন্ধী নারী, সংখ্যালঘু সম্প্রদায়ের নারী, ভিন্ন লিঙ্গ পরিচয়ের মানুষ এবং সমাজে যারা বেশি বাধা, বৈষম্য বা লিঙ্গভিত্তিক সহিংসতার ঝুঁকিতে থাকেন, তাদের অধিকারও অন্তর্ভুক্ত।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নির্বাচনের আগে, বিভিন্ন নারী সংগঠন ও নাগরিক সমাজ নারী প্রার্থী ও ভোটারদের বিরুদ্ধে সহিংসতা ও হয়রানি, বিশেষ করে অনলাইন সহিংসতা, নিয়ে উদ্বেগ জানিয়েছে, সে বিষয়ে জাতিসংঘ সচেতন।

ভিওডি বাংলা/ আরকেএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শেখ হাসিনার পতনের পর বাংলাদেশে চীনের প্রভাব বাড়ছে
রয়টার্সের রিপোর্ট শেখ হাসিনার পতনের পর বাংলাদেশে চীনের প্রভাব বাড়ছে
মাঝ আকাশ থেকে মহাসড়কে আছড়ে পড়লো বিমান
মাঝ আকাশ থেকে মহাসড়কে আছড়ে পড়লো বিমান
প্রশান্ত মহাসাগরে হামলা চালাল যুক্তরাষ্ট্র
প্রশান্ত মহাসাগরে হামলা চালাল যুক্তরাষ্ট্র