ভোটের সময় বৈধ টাকা বহনে নির্দিষ্ট সীমা নেই: ইসি সচিব

ভোটের সময় অর্থ বহনের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট সীমা নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেন, টাকার উৎস ও ব্যবহারের বৈধতা প্রমাণ করা গেলে ৫০ লাখ নয়, প্রয়োজনে ৫ কোটি টাকা বহনেও সমস্যা নেই।
বুধবার (১১ ফেব্রুয়ারি) এ বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ব্যক্তিগত প্রয়োজনে বৈধ অর্থ যে কেউ বহন করতে পারেন। তবে টাকার উৎস অবশ্যই যথাযথভাবে দেখাতে হবে।
ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধানকে ৫০ লাখ টাকাসহ আটকের ঘটনার প্রেক্ষিতে এ প্রশ্ন ওঠে।
ইসি সচিব সতর্ক করে বলেন, যদি ওই অর্থ ভোটে প্রভাব বিস্তারের উদ্দেশ্যে ব্যবহার করা হয়, তাহলে বিষয়টি দেখবে ‘নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি’। আর টাকার উৎস অবৈধ হলে আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
ভিওডি বাংলা/ এনআর/ আরিফ







