• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে এসে ভোট দেওয়ার আহ্বান সিইসির

ভিওডি বাংলা ডেস্ক    ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৮ পি.এম.
জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। ছবি: সংগৃহীত

গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সবাইকে স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে এসে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।

সিইসি বলেন, ভোটদান শুধু নাগরিক অধিকার নয়, এটি একটি গুরুত্বপূর্ণ দায়িত্বও। তিনি রাজনৈতিক দল, প্রার্থী ও ভোটারদের উদ্দেশে বলেন, ‘সবাই ভোটকেন্দ্রে আসবেন, ভোট দেবেন এবং জয়-পরাজয় মেনে নেবেন।’ 

ভাষণের শুরুতে তিনি মহান মুক্তিযুদ্ধ ও জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান এবং আহতদের সুস্থতা কামনা করেন।

নির্বাচনকে ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনী ও সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। অনভিপ্রেত ঘটনা মোকাবিলায় নির্বাচনী কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেটদের সহায়তা করারও অনুরোধ করেন তিনি।

বক্তব্যের শেষে সিইসি আশা প্রকাশ করেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে।

ভিওডি বাংলা/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এখনও জমা পড়েনি ২০ হাজারের বেশি বৈধ অস্ত্র
এখনও জমা পড়েনি ২০ হাজারের বেশি বৈধ অস্ত্র
ভোটগ্রহণ ও গণনা প্রক্রিয়ায় সর্বোচ্চ স্বচ্ছতা নিশ্চিত করা হবে
সিইসি নাসির উদ্দিন ভোটগ্রহণ ও গণনা প্রক্রিয়ায় সর্বোচ্চ স্বচ্ছতা নিশ্চিত করা হবে
নির্বাচনে দায়িত্বরত পুলিশের জন্য ২২ ধরনের নিষেধাজ্ঞা
নির্বাচনে দায়িত্বরত পুলিশের জন্য ২২ ধরনের নিষেধাজ্ঞা