• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

৭৪ লাখ টাকা নিয়ে আটক সেই জামায়াত নেতার বছরে আয় ৪ লাখ

নিজস্ব প্রতিবেদক    ১২ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৫ এ.এম.
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঠিক আগের দিন, ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধান ৭৪ লাখ টাকা নগদ বহন করার সময় সৈয়দপুর বিমানবন্দরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হয়েছেন। এই অর্থ তার মোট সম্পদের প্রায় তিনগুণ হওয়ায় তা নিয়ে ব্যাপক সমালোচনা ও প্রশ্ন উত্থাপিত হয়েছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) প্রবাসী অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের খানও এই ঘটনা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি ফেসবুকে লিখেছেন, “ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধান নগদ ৭৪ লাখ টাকা বহন করার সময় আজ সকালে সৈয়দপুর বিমানবন্দরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হয়েছেন। তাকে আটক হওয়ার পর বিভিন্ন পক্ষ দাবি করেছে, আটককৃত টাকা তার ব্যবসায়িক অর্থ, আবার কেউ দাবি করেছেন এটি শ্রমিকদের বেতন। তবে তার সর্বশেষ আয়কর নথি অনুযায়ী, তার বাৎসরিক আয় ৪,৭৮,৬৪১ টাকা, এবং মোট সম্পদের পরিমাণ ২৪,৪৪,৮৬৭ টাকা। এই প্রেক্ষিতে প্রশ্ন ওঠে, তিনগুণ সম্পদ থাকা সত্ত্বেও তিনি কীভাবে ৭৪ লাখ টাকা নগদ বহন করছিলেন এবং এ অর্থের উৎস কোথায়।”

জুলকারনাইন আরও বলেন, “বেলাল উদ্দিন প্রধান জামায়াতে ইসলামী বাংলাদেশের জেলা পর্যায়ের নেতা। নির্বাচনের আগের দিন তিনি কেন এত বড় অঙ্কের নগদ বহন করছিলেন তা দ্রুত জানা প্রয়োজন। আশা করি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টিকে গুরুত্বসহকারে খতিয়ে দেখবেন।”

সূত্রে জানা গেছে, সোমবার সকালে সৈয়দপুর বিমানবন্দরে তল্লাশির সময় তার কাছ থেকে ৭৪ লাখ টাকা উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদের সময় অসুস্থ হয়ে পড়ায় তাকে প্রথমে সৈয়দপুর হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

বেলাল উদ্দিন প্রধান ঠাকুরগাঁও শহরের হাজীপাড়া এলাকায় বসবাস করেন। তার বাবার নাম দবিরুল ইসলাম, যিনি সালন্দর একটি কলেজে শিক্ষক এবং একটি টেইলার্স দোকানের মালিক।

ভিওডি বাংলা/এমএস

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জামায়াত প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে মিললো ৭ লাখ টাকা
জামায়াত প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে মিললো ৭ লাখ টাকা
গোপালগঞ্জে ৩ ভোটকেন্দ্রের সামনে ককটেল বিস্ফোরণ, জনমনে আতঙ্ক
গোপালগঞ্জে ৩ ভোটকেন্দ্রের সামনে ককটেল বিস্ফোরণ, জনমনে আতঙ্ক
টাকার বিনিময়ে নির্বাচনি দায়িত্ব পাওয়া ৩৩০ আনসার সদস্যকে অব্যাহতি
টাকার বিনিময়ে নির্বাচনি দায়িত্ব পাওয়া ৩৩০ আনসার সদস্যকে অব্যাহতি