• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

দাঁড়িপাল্লা প্রতীকের এজেন্টের স্বাক্ষরিত ২৩টি ফাঁকা রেজাল্ট শিট জব্দ

ঝিনাইদহ প্রতিনিধি    ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১৫ এ.এম.
দাঁড়িপাল্লা প্রতীকের এজেন্টের স্বাক্ষরিত ২৩টি ফাঁকা রেজাল্ট শিট জব্দ

ঝিনাইদহের একটি ভোট কেন্দ্র থেকে দাঁড়িপাল্লা প্রতীকের এজেন্টের স্বাক্ষরিত ২৩টি ফাঁকা রেজাল্ট শিট জব্দ করা হয়েছে। এই শিটগুলো ঝিনাইদহ-৪ আসনের জামায়াত প্রার্থীর।

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে কালীগঞ্জ পৌরসভার সলিমুন্নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্র থেকে এসব রেজাল্ট শিট জব্দ করা হয়।

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী জেসমিন আরা কেন্দ্রটির প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে তাকে বহিষ্কার করা হয়েছে।

জেলা রিটার্নিং কর্মকর্তা আব্দুল্লাহ আল মাসউদ বিষয়টি  নিশ্চিত করেছেন।

তিনি বলেন, খবর পাওয়ার পর এক নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একটি দল ওই বিদ্যালয়ে যায়। ঘটনার সত্যতা পাওয়ায় ওই প্রিজাইডিং কর্মকর্তাকে বহিষ্কার করা হয়েছে। নতুন করে ওই কেন্দ্রে শহীদ নুর আলী কলেজের প্রভাষক সামছুজ্জামান খানকে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব দেওয়া হয়েছে।

তিনি আরো বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য আমরা বদ্ধ পরিকর।

ভিওডি বাংলা/আরকেএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাতে ভোটকেন্দ্রে জামায়াতের প্রার্থীর প্রবেশ ঘিরে উত্তেজনা
রাতে ভোটকেন্দ্রে জামায়াতের প্রার্থীর প্রবেশ ঘিরে উত্তেজনা
ঝালকাঠিতে অবরুদ্ধ জামায়াত নেতাকে উদ্ধার করলেন এনসিপি নেত্রী ডা. মিতু
ঝালকাঠিতে অবরুদ্ধ জামায়াত নেতাকে উদ্ধার করলেন এনসিপি নেত্রী ডা. মিতু
নাশকতার আশঙ্কায় ককটেল ও গুলিসহ যুবক গ্রেপ্তার
নাশকতার আশঙ্কায় ককটেল ও গুলিসহ যুবক গ্রেপ্তার