• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

রাতে ভোটকেন্দ্রে জামায়াতের প্রার্থীর প্রবেশ ঘিরে উত্তেজনা

ফরিদপুর প্রতিনিধি    ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩৮ এ.এম.
ছবি: সংগৃহীত

ভোটের আগের রাতে ফরিদপুর-১ আসনের একটি কেন্দ্রে জামায়াত প্রার্থীর প্রবেশকে ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে মধুখালী উপজেলার গাজনা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আশাপুর সিনিয়র মাদরাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, ওই সময় জামায়াত মনোনীত প্রার্থী প্রফেসর ড. মো. ইলিয়াস মোল্লা কেন্দ্রটিতে প্রবেশ করেন, যা নিয়ে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

এ বিষয়ে জানতে চাইলে ফরিদপুর জেলা জামায়াতের আমির মো. বদরুদ্দীন বলেন, “বিষয়টি জানা নেই। তারপরও এ বিষয়ে খোঁজখবর নিচ্ছি।”

মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকির মো. তাইজুর রহমান জানান, খবর পাওয়ার পর পুলিশ, সেনাবাহিনী ও উপজেলা সহকারী কমিশনার দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা রওশনা জাহান বলেন, “রাতের আঁধারে এভাবে ভোটকেন্দ্রে প্রবেশের কোনো নিয়ম নেই। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা পরিবর্তন করা হবে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

ভিওডি বাংলা/এমএস 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঝালকাঠিতে অবরুদ্ধ জামায়াত নেতাকে উদ্ধার করলেন এনসিপি নেত্রী ডা. মিতু
ঝালকাঠিতে অবরুদ্ধ জামায়াত নেতাকে উদ্ধার করলেন এনসিপি নেত্রী ডা. মিতু
দাঁড়িপাল্লা প্রতীকের এজেন্টের স্বাক্ষরিত ২৩টি ফাঁকা রেজাল্ট শিট জব্দ
দাঁড়িপাল্লা প্রতীকের এজেন্টের স্বাক্ষরিত ২৩টি ফাঁকা রেজাল্ট শিট জব্দ
নাশকতার আশঙ্কায় ককটেল ও গুলিসহ যুবক গ্রেপ্তার
নাশকতার আশঙ্কায় ককটেল ও গুলিসহ যুবক গ্রেপ্তার