• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

কেন্দ্রে অনুপ্রবেশের চেষ্টা করছে এনসিপি-জামায়াত, মির্জা আব্বাসের অভিযোগ

ভিওডি বাংলা ডেস্ক    ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪০ এ.এম.
ছবি: সংগৃহীত

ঢাকা-৮ আসনের বিএনপি প্রার্থী মির্জা আব্বাস অভিযোগ করেছেন, এনসিপি ও জামায়াত-শিবিরের কিছু কর্মী নির্বাচনী কেন্দ্রে অনুপ্রবেশের চেষ্টা করছে। তিনি জানিয়েছেন, আরামবাগ ও আশপাশের বাড়ি, মেস ও মাদ্রাসা এলাকায় অন্তত ২-৩ শতাধিক সশস্ত্র লোক অবস্থান করছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে শাহজাহানপুরে নিজের বাসায় আয়োজিত সংবাদ সম্মেলনে মির্জা আব্বাস বলেন, “সিদ্ধেশ্বরী বালিকা বিদ্যালয়সহ অন্তত সাতটি কেন্দ্রে প্রতিপক্ষের লোকজন অনুপ্রবেশের চেষ্টা করেছে। বিএনপি কর্মী ও স্থানীয়দের সহায়তায় তাদের রোধ করা হয়েছে।”

তিনি আরও বলেন, “নির্বাচনে কারচুপি ঘটাতে এই ধরনের চেষ্টা করা হচ্ছে। যদি রাতের অন্ধকারে কেন্দ্র দখলের এ ধরনের ঘটনা চলতে থাকে, এর পরিণতি ভালো হবে না।”

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অন্তর্গত এই আসনে মতিঝিল, শাহবাগ, রমনা, পল্টন ও শাহজাহানপুর থানা অন্তর্ভুক্ত। এখানে মোট ভোটার ২ লাখ ৭৫ হাজার ৪৭১ জন, যার মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫২ হাজার ৭৯৫, নারী ভোটার ১ লাখ ২২ হাজার ৬৭৫ এবং তৃতীয় লিঙ্গের (হিজড়া) একজন ভোটার রয়েছেন। এ আসনে মোট ১০৮টি ভোটকেন্দ্র রয়েছে।

ভিওডি বাংলা/এমএস   

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টকশোতে নীতিকথা বলা ব্যক্তিরাই ভোটারদের টাকা দিচ্ছেন
নজরুল ইসলাম টকশোতে নীতিকথা বলা ব্যক্তিরাই ভোটারদের টাকা দিচ্ছেন
টাকা জব্দের নামে ব্যক্তিস্বাধীনতায় হস্তক্ষেপ: আসিফ মাহমুদ
টাকা জব্দের নামে ব্যক্তিস্বাধীনতায় হস্তক্ষেপ: আসিফ মাহমুদ
হাসপাতালে রিজভী, দেখতে গেলেন তারেক রহমান
হাসপাতালে রিজভী, দেখতে গেলেন তারেক রহমান