• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

রাজারহাটে ঐতিহ্যবাহী কোটেশ্বর শিব মন্দিরসহ ২ মন্দিরে চুরি

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি    ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০১ এ.এম.
ঐতিহ্যবাহী কোটেশ্বর শিব মন্দির

কুড়িগ্রামের রাজারহাটের ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের ঐতিহ্যবাহী কোটেশ্বর শিব মন্দিরের টাইলস ভেঙ্গে ভিতরে ঢুকে শিব লিঙ্গের পাশের ত্রিশূল ভেঙ্গে ফেলে দিয়ে ৫ কেজি ওজনের কাসার ঘন্টা নিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ওই এলাকার সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দিবাগত রাতে। বিষয়টি ওই মন্দিরে সাধারণ সম্পাদক ডা. পরেশ চন্দ্র রায় নিশ্চিত করেছেন।

পরেশ চন্দ্র রায়সহ প্রত্যক্ষদর্শীরা বলেন, মন্দির সংস্কারের কাজ চলমান রয়েছে। আগামী রবিবার থেকে মন্দিরে শিবরাত্রি ব্রত পালিত হবে। এরই মধ্যে বুধবার (১১ ফেব্রুয়ারি) সকালে মন্দিরে এসে প্রথমে দরজার তালা ভাঙা দেখতে পাই। ভিতরে ঢুকে দেখি শিব লিঙ্গের পাশের ত্রিশূল মাটিতে পড়ে রয়েছে। দরজার উপরে রশি দিয়ে টাঙানো কাসার ঘণ্টাটি খুঁজে পাওয়া যায়নি। পাশে বেশ কিছু টাইলস ভেঙ্গে ফেলেছে দুর্বৃত্তরা। তবে রাতের অন্ধকারে কে বা কারা এটি করেছে তা জানা যায়নি। থানায় অভিযোগ করার প্রস্তুতি নিচ্ছি।

সুজন মিস্ত্রি নামের একজন রাজমিস্ত্রি বলেন, বেশ কিছুদিন ধরে আমরা মন্দিরে টাইলসের কাজ করছি। মন্দিরের ভিতরে ঢুকে দেখি কে বা কারা মন্দিরের ১০–১২টি টাইলস ভেঙ্গেছে এবং ভিতরের শিবলিঙ্গের ত্রিশূল ভেঙ্গে ফেলেছে। সেই সঙ্গে ৫ কেজি ওজনের একটি কাসার ঘণ্টাও চুরি করে নিয়ে গেছে তারা।

একই দিনে ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের কাশেম বাজারের পাশে মনোরঞ্জন মহন্তের পারিবারিক মন্দিরের তালা ভেঙ্গে ঘন্টা, কাসিসহ পূজার সরঞ্জামাদি নিয়ে গেছে দুর্বৃত্তরা। খবর পেয়ে রাজারহাট থানার অফিসার ইনচার্জ আব্দুল ওয়াদুদ বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে ঘটনাস্থলে গিয়ে সত্যতা পেয়েছেন। তিনি বলেন, দুর্বৃত্তরা এ ধরনের ঘটনা ঘটাতে পারেন। বিষয়টি তদন্ত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ভিওডি বাংলা/এমএস  


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টাকাসহ আটক জেলা জামায়াতের দুই আমির
টাকাসহ আটক জেলা জামায়াতের দুই আমির
জামালপুরে ভোট কেন্দ্র থেকে ৭ জন আটক, নগদ টাকা ও রামদা উদ্ধার
জামালপুরে ভোট কেন্দ্র থেকে ৭ জন আটক, নগদ টাকা ও রামদা উদ্ধার
দিনাজপুরে জামায়াতের টোকেন বিতরণের সময় ৩ ব্যক্তি আটক, জরিমানা
দিনাজপুরে জামায়াতের টোকেন বিতরণের সময় ৩ ব্যক্তি আটক, জরিমানা