• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

‘ভোটের এমন পরিবেশ আগে কখনোই পাইনি’

নিজস্ব প্রতিবেদক    ১২ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৫ এ.এম.
ভোটের পরিবেশ খুবই ভালো ৯৫ বয়সী আব্দুল বারেক -ছবি: সংগৃহীত

ঢাকা-৮ আসনে ভোটগ্রহণ শুরু হওয়ার পরপরই মির্জা আব্বাস মহিলা কলেজে কেন্দ্রে ভোট দিতে আসেন ৯৫ বয়সী আব্দুল বারেক। তিনি বলেন, ভোটের পরিবেশ খুবই ভালো দেখছি। এমন পরিবেশে ভোট দিতে এসে ভালো লেগেছে। এর আগে কখনোই ভোটের এমন পরিবেশ পাইনি।  

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। ভোট চলবে বিকেল চারটা পর্যন্ত। 

ভোট দিয়ে এসে ভোটাররা বলছেন, পরিবেশ শান্তিপূর্ণ রয়েছে।  ভোট দিতে আসা শান্তিবাগ বাসিন্দা ফারজানা হক বলেন, ‘ঈদের চেয়ে বেশি আনন্দ লাগছে। ১৭ বছর পর ভোট দিতে আসছি। এখন পর্যন্ত পরিস্থিতি ভালো। সকাল সাড়ে ৬টায় এসে লাইনে দাঁড়িয়ে ছিলাম।’

ঢাকা-৮ আসনের বিভিন্ন কেন্দ্রে ঘুরে দেখা যায়, ভোট শুরু হওয়ার আগে দীর্ঘ লাইন।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত জাতীয় সংসদের ঢাকা-৮ আসন মতিঝিল, শাহবাগ, রমনা, পল্টন ও শাহজাহানপুর থানা নিয়ে গঠিত। রাজনৈতিক, বাণিজ্যিক ও প্রশাসনিকভাবে সংবেদনশীল এলাকা হওয়ায় এই আসনটি স্বাভাবিকভাবেই গুরুত্ব পায়। এই আসনে সাধারণত বড় রাজনৈতিক দলের হেভিওয়েট বা কেন্দ্রীয় নেতারা প্রার্থী হন।

ভিডিও বাংলা/আরকেএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মির্জা আব্বাসকে আপাতত সিঙ্গাপুর নেওয়া হচ্ছে না
মির্জা আব্বাসকে আপাতত সিঙ্গাপুর নেওয়া হচ্ছে না
বাংলাদেশের বিরুদ্ধে তদন্তে নেমেছে যুক্তরাষ্ট্র
কর্মক্ষেত্রে জোরপূর্বক শ্রম বাংলাদেশের বিরুদ্ধে তদন্তে নেমেছে যুক্তরাষ্ট্র
জাতীয় স্মৃতিসৌধে ৩ দিন প্রবেশ বন্ধ
জাতীয় স্মৃতিসৌধে ৩ দিন প্রবেশ বন্ধ