• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোটের হার ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব

বাংলাদেশ জাতীয়তাবাদী দল
বাংলাদেশ জাতীয়তাবাদী দল
প্রাপ্ত আসন
প্রতীক বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতীক
বাংলাদেশ জামায়াতে ইসলামী
বাংলাদেশ জামায়াতে ইসলামী
প্রাপ্ত আসন
প্রতীক বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রতীক
জাতীয় নাগরিক পার্টি
জাতীয় নাগরিক পার্টি
প্রাপ্ত আসন
প্রতীক জাতীয় নাগরিক পার্টি প্রতীক
মোট ভোটার: ১২,৭৬,৯৫,১৮৩ | আসন: ২৯৯ | ঘোষিত আসন: ০

শহীদ ফারুক মো. ইকবাল উচ্চ বিদ্যালয়ে ভোট গ্রহণে ধীরগতি

নিজস্ব প্রতিবেদক    ১২ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৮ পি.এম.
বেলা ১১টার দিকে সরেজমিনে পলাশপুর নূরপুর পাটেরবাগ এই কেন্দ্রে এমন চিত্র দেখা যায়-ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৪ আসনের পলাশপুর নূরপুর পাটেরবাগ শহীদ ফারুক মো. ইকবাল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে  সকাল থেকেই ধীরগতিতে চলছে ভোট গ্রহণ। তবে বাইরে ভোটারদের লম্বা লাইন দেখা গেছে। 

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে সরেজমিনে এই কেন্দ্রে এমন চিত্র দেখা যায়।

পলাশপুর নূরপুর পাটেরবাগ শহীদ ফারুক মো. ইকবাল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে বিভিন্ন প্রার্থীদের পোলিং এজেন্টদের সাথে কথা বলে জানা যায়, নির্ধারিত সময়ে কেন্দ্রে উপস্থিত হলেও তাদের কার্ড দিতে সময় নেয় পোলিং অফিসার। ফলে কিছুটা বিলম্বে ভোট গ্রহণ শুরু হয়। পুরুষ ও মহিলাদের ১০টি বুথ থাকলেও কিছু বুথে ভোটার কম কয়েকটাতে লম্বা লাইন। এছাড়া কেন্দ্রের বাইরেও ভোটারদের লম্বা লাইন লক্ষ্য করা গেছে। 

ভোটারদের অভিযোগ, দীর্ঘক্ষণ লাইনে দাড়িয়ে থাকলেও ভোট দিতে বেশি সময় লাগছে।

নুরপুরের বাসিন্দা ডলি বলেন, ২০০৮ সালের পর আর কোনো নির্বাচনে ভোট দেননি। ১৭ বছর পর আবারও ভোট দিয়েছেন।  তার ভাষ্যমতে, ভোটের পরিবেশ ভালো। ভোটের লাইন থাকলেও ভোট দিতে সমস্যা হয়নি। 

প্রিজাইডিং অফিসার মিজানুর হোসেন বলেন, এই কেন্দ্রে মহিলা ও পুরুষ দুইটা আলাদা কেন্দ্র রয়েছে। সকালে পোলিং এজেন্টদের কার্ড কম থাকায় কিছুটা জটিলতা তৈরি হয়েছিল। পরে আমি হাতে লেখা কার্ড দিয়ে সবাই প্রেবশ করতে দিয়েছি। সকালের তুলনায় ভোটের গতি বেড়েছে৷ পুরুষ কেন্দ্রে মোট ভোটার ৩ হাজার ১০৬ জন। সকাল ১১ টা পর্যন্ত ২০ শতাংশ বেশি ভোট পড়েছে৷ 

এদিকে বর্ণমালা আর্দশ স্কুল এন্ড কলেজেও ভোটারদের ব্যাপক উপস্থিত দেখা গেছে। এই কেন্দ্র পুরুষ ৬ হাজার ১০৪ ও মহিলা ভোটার ২ হাজার ৮৭৭ জন৷

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দুপুর ২টা পর্যন্ত সারাদেশে ৪৮৬টি বিশৃঙ্খলা, জালভোট ৫৯টি
দুপুর ২টা পর্যন্ত সারাদেশে ৪৮৬টি বিশৃঙ্খলা, জালভোট ৫৯টি
ভোটারদের মধ্যে ইতিবাচক আগ্রহ দেখছি : ইইউ প্রধান পর্যবেক্ষক
ভোটারদের মধ্যে ইতিবাচক আগ্রহ দেখছি : ইইউ প্রধান পর্যবেক্ষক
১২টা পর্যন্ত ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোটের হার ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব
১২টা পর্যন্ত ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোটের হার ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব