৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোটের হার ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব
| প্রাপ্ত আসন | ০ |
| প্রতীক |
|
| প্রাপ্ত আসন | ০ |
| প্রতীক |
|
| প্রাপ্ত আসন | ০ |
| প্রতীক |
|
ভোলার আলীনগর কেন্দ্রে ককটেল বিস্ফোরণ, ভোটগ্রহণ সাময়িক বন্ধ

ভোলায় ভোট চলাকালে কেন্দ্রের মাঠে ককটেল বিস্ফোরণের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিস্ফোরণের পর হামলার চেষ্টার অভিযোগ উঠেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ওই কেন্দ্রের ভোটগ্রহণ সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ১২টার দিকে ভোলা সদর উপজেলার আলীনগর স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে। দুপুর পৌনে ১টা পর্যন্ত ওই কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ ছিল বলে জানা গেছে।
কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. ওমর ফারুক বলেন, “দুপুর সোয়া ১২টার দিকে একদল লোক বোমা ফুটিয়ে কেন্দ্রের মধ্যে প্রবেশ করে কেন্দ্রের দায়িত্বরত অনেককে হেনস্তা করেছে। তবে তেমন কোনো সমস্যা করতে পারেনি। এ ঘটনায় ভোটগ্রহণ বন্ধ রাখা হয়েছে।”
এদিকে ভোলা সদর মডেল থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান, “কেন্দ্রটিতে একদল লোক ঢুকে ব্যালট পেপার নেওয়ার চেষ্টা করেছিল।”
তিনি আরও বলেন, “সেখনে একজন আটকের কথা শুনেছি। ঘটনাস্থলে নির্বাহী ম্যাজিস্ট্রেট আছেন, তারা ব্যবস্থা নিবেন।”
ভিওডি বাংলা/এমএস







