৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোটের হার ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব
| প্রাপ্ত আসন | ০ |
| প্রতীক |
|
| প্রাপ্ত আসন | ০ |
| প্রতীক |
|
| প্রাপ্ত আসন | ০ |
| প্রতীক |
|
শেরপুরে ব্যালট বই ছিনতাই: একজনকে ৩ বছরের কারাদণ্ড

শেরপুর সদর উপজেলার চর মোচরিয়া ইউনিয়নের নলবাইদ দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে তিনটি ব্যালট বই ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এর মধ্যে একটি উদ্ধার করা হলেও এখনও দুটি বই পাওয়া যায়নি। ঘটনার সময় বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে কেন্দ্রটি শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছিল।
কেন্দ্রটির প্রিসাইডিং অফিসার মো. শাহিদুল ইসলাম জানান, সকাল ১০টার আগে কয়েকজন ব্যক্তি হঠাৎ কেন্দ্রের ভেতরে প্রবেশ করে দুটি কক্ষ থেকে তিনটি ব্যালট বই নিয়ে যান। এর মধ্যে দুটি জাতীয় সংসদ নির্বাচনের এবং একটি গণভোটের ব্যালট বই ছিল। পরে একটি জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট বই উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া বইটিতে ধানের শীষ প্রতীকে কিছু ভোট দেওয়া ছিল। তবে একটি জাতীয় সংসদ ও একটি গণভোটের ব্যালট বই এখনও উদ্ধার করা যায়নি।
ঘটনার পরপরই প্রশাসনকে অবহিত করা হয়। সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত কেন্দ্রে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ অভিযান চালিয়ে দুইজনকে আটক করেছে। তাদের মধ্যে মাসুদ নামে একজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন বছরের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ মাহবুবা হক।
শেরপুর জেলার তিনটি সংসদীয় আসনের মধ্যে শেরপুর-৩ আসনে প্রতিদ্বন্দ্বী এক প্রার্থীর মৃত্যুর কারণে ভোটগ্রহণ স্থগিত রয়েছে। তবে শেরপুর-১ (সদর) ও শেরপুর-২ আসনে সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। ভোটাররা সকাল ৭টার আগেই কেন্দ্রে এসে সিরিয়ালে দাঁড়ান। সকালকালীন সময়ে ভোটার উপস্থিতি তুলনামূলক কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়ার আশা করা হচ্ছে।
স্থানীয়রা জানিয়েছেন, ভোটের নিরাপত্তা এবং শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সক্রিয় রয়েছে। শেরপুর সদর উপজেলার এই ঘটনা নির্বাচনী পরিবেশে সতর্কবার্তা হিসেবে ধরা হচ্ছে।
এ ঘটনার প্রেক্ষিতে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী জোরদার নজরদারি চালাচ্ছে, যাতে ভোটের পরিবেশ নিরাপদ ও অবাধভাবে বজায় থাকে। ভোটাররা শান্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারছেন বলে জানিয়েছেন কেন্দ্রীয় কর্মকর্তারা।
ভিওডি বাংলা/জা







