৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোটের হার ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব
| প্রাপ্ত আসন | ০ |
| প্রতীক |
|
| প্রাপ্ত আসন | ০ |
| প্রতীক |
|
| প্রাপ্ত আসন | ০ |
| প্রতীক |
|
১৭ বছর পর ভোট দিয়ে উচ্ছ্বসিত বাবর

দীর্ঘ ১৭ বছর পর ভোটাধিকার প্রয়োগ করে উচ্ছ্বাস প্রকাশ করেছেন নেত্রকোনা-৪ আসনের বিএনপি প্রার্থী ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে মদন কোর্ট ভবন সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে স্বপরিবারে ভোট দেন তিনি।
ভোট দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে বাবর বলেন, আমি যে ভোট দিতে পারছি বা নির্বাচন করতে পারছি- এর চেয়ে বড় রহমত আর কী হতে পারে? এজন্য মহান আল্লাহ তায়ালার কাছে শুকরিয়া জানাই। দীর্ঘ প্রতীক্ষার পর আমার পরিবারের সদস্য ও সন্তানরা এখানে এসে ভোট দিচ্ছে। এটি তাদের প্রথম ভোট। এখানে অনেক তরুণই প্রথমবার ভোট দিচ্ছে।
তিনি বলেন, আমাদের এলাকা আগেও শান্তিপূর্ণ ছিল, এখনো শান্তিপূর্ণ আছে। আশা করি, বাংলাদেশের সমস্ত এলাকায় শান্তিপূর্ণ ও সুন্দরভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
অন্তর্বর্তীকালীন সরকারের ভূমিকা প্রসঙ্গে বাবর বলেন, অন্তর্বর্তীকালীন সরকার খুব শক্ত অবস্থান নিয়েছে। কিন্তু যারা ভোটকে প্রশ্নবিদ্ধ করতে চাচ্ছেন, তারা নিঃসন্দেহে খারাপ কাজ করছেন- সে যে দলেরই হোক। আমরা অন্তত আমাদের দলের পক্ষ থেকে কাউকে প্রশ্রয় দেব না।
তিনি অভিযোগ করে বলেন, একটি দল মাঠে টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছে; আমাদের এখানেও দুই-একজন ধরা পড়েছে। ওই দলটির এত টাকা আপনারা দেখছেন এবং জানাচ্ছেন।
ভোট ইঞ্জিনিয়ারিংয়ের প্রসঙ্গে তিনি বলেন, ভোট ইঞ্জিনিয়ারিংয়ের লক্ষণ তো আছেই। তবে আমি সকল ভোটারকে সচেতন হওয়ার আহ্বান জানাই। সমস্ত প্রিজাইডিং অফিসার, পোলিং এজেন্ট এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যারা আছেন, সবাই সতর্ক থাকবেন যাতে কেউ ভোট ইঞ্জিনিয়ারিং করতে না পারে।
ভিওডি বাংলা/আরকেএইচ







