৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোটের হার ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব
| প্রাপ্ত আসন | ০ |
| প্রতীক |
|
| প্রাপ্ত আসন | ০ |
| প্রতীক |
|
| প্রাপ্ত আসন | ০ |
| প্রতীক |
|
কেন্দ্র দখল, সহিংসতা ও বাধার অভিযোগ এনসিপির

ভোটগ্রহণ চলাকালে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় কেন্দ্র দখল, সহিংসতা, পোলিং এজেন্টদের বাধা, ব্যালট ছিনতাই এবং ককটেল বিস্ফোরণসহ গুরুতর অনিয়মের অভিযোগ তুলেছে জাতীয় নাগরিক কমিটি (এনসিপি)।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ২টায় বাংলামোটরে এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মনিরা শারমিন সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন। তিনি জানান, পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে এবং প্রয়োজনে তারা এই নির্বাচন বয়কট বা প্রত্যাখ্যানের সিদ্ধান্ত নিতে পারেন।
মনিরা শারমিন বলেন, ঢাকা-১৮ আসনের উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ধানের শীষ প্রতীকের পোলিং এজেন্টরা দলীয় কার্ড ঝুলিয়ে ভোটকক্ষে অবস্থান নেন, যা নির্বাচনী বিধির পরিপন্থী। একই আসনের খিলক্ষেত থানার নিকুঞ্জে জান-ই-আলম স্কুল কেন্দ্রে নারী ভোটারদের লাঞ্ছিত করার অভিযোগও উঠে স্থানীয় বিএনপি নেতার বিরুদ্ধে। কুমিল্লার এক কেন্দ্রে একাধিক পোলিং এজেন্টের উপস্থিতি ধরা পড়েছে। নিয়ম অনুযায়ী, একটি কক্ষে একজন প্রার্থীর পক্ষে একজন পোলিং এজেন্ট থাকার বিধান রয়েছে। ঢাকা-১৭ আসনে পোলিং এজেন্টের অনুপস্থিতিতে সিল মারার অভিযোগও এসেছে। মনিরা শারমিন বলেন, “এই ধরনের অনিয়মের দায় নিতে হবে তারেক রহমানকে।”
ঢাকা-৮ আসনের মির্জা আব্বাস মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রে এনসিপি প্রার্থী নাসিরুদ্দিন পাটোয়ারীর পোলিং এজেন্টকে প্রবেশে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। একইভাবে পাবনা-১ আসনেও জামায়াতের প্রার্থীর এজেন্টকে কেন্দ্রে ঢুকতে বাধা দেওয়া হয়। ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে এনসিপি প্রার্থী মো. আতাউল্লাহর চিফ এজেন্টকেও জোর করে কেন্দ্র থেকে বের করা হয়েছে।
নোয়াখালীর হাতিয়ায় সহিংসতার একাধিক ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠে। সেখানে এনসিপি প্রার্থী হান্নান মাসউদের স্ত্রী ও ভাইকে মারধর করা হয় এবং মোবাইল ফোন ভাঙচুরের ঘটনা ঘটে। একই এলাকায় দায়িত্ব পালনকালে সাংবাদিক মিরাজ উদ্দিনও হামলার শিকার হন। হাতিয়ার নলচিরা ইউনিয়নে ভোটারদের কেন্দ্রে যেতে বাধা দেওয়ার অভিযোগও উঠে।
মুন্সীগঞ্জ-৩ ও গোপালগঞ্জ সদর উপজেলার দুটি কেন্দ্রে ককটেল বিস্ফোরণ ঘটেছে। গোপালগঞ্জে দুই আনসার সদস্যসহ এক শিশু আহত হয়েছে। শেরপুর-১ আসনে ব্যালট বই ছিনতাইয়ের অভিযোগ ওঠে। পরে সিল মারা শতাধিক ব্যালট উদ্ধার করা হয়। ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনে একাধিক ভোটার অভিযোগ করেন, কেন্দ্রে গিয়ে তারা জানতে পারেন তাদের ভোট আগেই দেওয়া হয়ে গেছে। টাঙ্গাইল-৮ আসনে সহকারী প্রিজাইডিং অফিসার নির্দিষ্ট প্রতীকে সিল মারার অভিযোগ পাওয়া গেছে। পিরোজপুর-৩ আসনে জোর করে ভোট দেওয়ার অভিযোগও উঠেছে।
নাটোর ও যশোরে সাংবাদিক ও সমর্থকদের ওপর হামলা, নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ভুয়া পোলিং এজেন্টের উপস্থিতি এবং গাজীপুরে নারী ভোটারদের মারধরের ঘটনাও এনসিপি তুলে ধরে। মেহেরপুরের বিভিন্ন কেন্দ্রে ভোটার ও পোলিং এজেন্টদের বাধা দেয়ার অভিযোগও সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়। ঢাকা-২০ আসনে কেন্দ্র দখল এবং বুথ উৎখাতের অভিযোগও উঠে।
মনিরা শারমিন বলেন, রিটার্নিং কর্মকর্তা ও পুলিশ প্রশাসন প্রত্যাশিত দায়িত্বশীল আচরণ করছেন না। প্রার্থীরা লিখিত অভিযোগ দিলেও কোনো কার্যকর সমাধান পাচ্ছেন না। বিভিন্ন স্থানে ভোট রিগিং ও ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে নির্বাচনের ফলাফল প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে। তিনি সতর্ক করে জানান, এভাবে কোনো দল ক্ষমতায় আসতে চাইলে সাধারণ জনগণ তা মেনে নেবে না। পাশাপাশি তিনি অভিযোগ করেন, বিএনপি মুখে ‘হ্যাঁ’ প্রচারণা চালালেও গোপনে ভোটারদের ‘না’ ভোটের জন্য প্রভাবিত করছে।
ভিওডি বাংলা/জা







