• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

ভোরের কাগজ পত্রিকা বন্ধ ঘোষণা


প্রকাশ:  ২০ জানুয়ারী ২০২৫, ০৯:০৮ পি.এম.
শেয়ার করুন 0
ভোরের কাগজ পত্রিকা বন্ধ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

নব্বইয়ের দশকে শুরু হওয়া দেশের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম দৈনিক ভোরের কাগজ বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। সোমবার রাজধানীর মালিবাগে পত্রিকাটির প্রধান কার্যালয়ের ফটকে সাঁটানো নোটিশে উল্লেখ করা হয়েছে 'মালিকের নিয়ন্ত্রণবহির্ভূত' কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ভোরের কাগজের নির্বাহী সম্পাদক এ কে সরকারের সই করা নোটিশে আরও বলা হয়, 'ভোরের কাগজ কর্তৃপক্ষ বাংলাদেশ শ্রম আইন-২০০৬-এর ১২ ধারা অনুযায়ী মালিকের নিয়ন্ত্রণবহির্ভূত কারণে প্রতিষ্ঠানের প্রধান কার্যালয় বন্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন, যা ২০ জানুয়ারি থেকে কার্যকর হবে।'

প্রতিষ্ঠানটির কয়েকজন সাংবাদিক জানিয়েছেন, অষ্টম ওয়েজ বোর্ড অনুযায়ী বেতন ও নিয়োগের তারিখ থেকে বকেয়া বেতন পরিশোধের দাবিতে গত কয়েক দিন ধরে ভোরের কাগজের বিএনপিপন্থী কয়েকজন সাংবাদিক বিক্ষোভ করছিলেন। এর মধ্যে এই সিদ্ধান্ত এলো।

তবে পত্রিকাটির অনলাইন সংস্করণ চালু আছে।

প্রসঙ্গত, ১৯৯২ সালের ১৫ ফেব্রুয়ারি ঢাকা থেকে প্রথম এই শীর্ষস্থানীয় বাংলা দৈনিকটি প্রকাশিত হয়। পত্রিকাটির প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন নাঈমুল ইসলাম খান। তার পরে ছিলেন মতিউর রহমান, বেনজীর আহমেদ, আবেদ খান এবং বর্তমান সম্পাদক কারারুদ্ধ শ্যামল দত্ত।


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘ঢাকা প্রতিদিন’-এর বিশেষ প্রতিবেদক হাফিজুর রহমান (এইচ আর শফিক)।ছবি: ভিওডি বাংলা
সংবাদ প্রকাশের পর সাংবাদিক এইচ আর শফিক গ্রেপ্তার
উধাও হচ্ছে সাংবাদিকদের ফেসবুক অ্যাকাউন্ট
উধাও হচ্ছে সাংবাদিকদের ফেসবুক অ্যাকাউন্ট
ছবি: সংগৃহীত
যেভাবে জন্ম নেয় একটি সংবাদ