• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল
বাংলাদেশ জাতীয়তাবাদী দল
প্রাপ্ত আসন ৪৮
প্রতীক বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতীক
বাংলাদেশ জামায়াতে ইসলামী
বাংলাদেশ জামায়াতে ইসলামী
প্রাপ্ত আসন ১৪
প্রতীক বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রতীক
জাতীয় নাগরিক পার্টি
জাতীয় নাগরিক পার্টি
প্রাপ্ত আসন
প্রতীক জাতীয় নাগরিক পার্টি প্রতীক
মোট ভোটার: ১২,৭৬,৯৫,১৮৩ | আসন: ২৯৯ | ঘোষিত আসন: ০

ভোলা-৩ আসনে ধানের শীষের মেজর হাফিজের জয়

ভোলা প্রতিনিধি    ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫৬ পি.এম.
সংগৃহিত ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনে বেসরকারি ফলে ধানের শীষ প্রতীকের বিএনপির প্রার্থী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম বিজয়ী হয়েছেন।

তিনি পেয়েছেন ১ লাখ ৫১ হাজার ৭৭৪ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত সমর্থিত ফুলকপি প্রতীকের প্রার্থী নিজামুল হক নাঈম পেয়েছেন ৫৫ হাজার ৬৬০ ভোট। ভোটের ব্যবধান ৯৬ হাজার ১১৪।

এর মধ্য দিয়ে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ সপ্তমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হলেন।

ভোলা-৩ আসনে মোট ১১৯টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এজেন্ট ও অনানুষ্ঠানিক সূত্রে প্রাপ্ত ফল অনুযায়ী, আসনটিতে ভোটার উপস্থিতির হার ছিল প্রায় ৫৮ শতাংশ।

এই আসনে একটি পৌরসভা ও ১৫টি ইউনিয়ন রয়েছে। মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৮৫ হাজার ৫৯৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৯৭ হাজার ১৭ জন, নারী ভোটার ১ লাখ ৮৭ হাজার ৫৭৭ জন এবং হিজড়া ভোটার ৩ জন।

বিজয় প্রতিক্রিয়া

বিজয়ের পর প্রতিক্রিয়ায় মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেন, ‘এই বিজয় আমার একার নয়; এটি লালমোহন-তজুমদ্দিনের মানুষের বিজয়। জনগণের কাছে বারবার যাওয়াই আমার রাজনীতির শক্তি। আগামীতেও মানুষের অধিকার, উন্নয়ন ও গণতন্ত্র রক্ষায় আমি আপসহীন থাকব।’

ভিওডি বাংলা/ আ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বেসরকারি ফলে বিএনপির আরিফুল হক চৌধুরী বিজয়ী
সিলেট-৪ আসন বেসরকারি ফলে বিএনপির আরিফুল হক চৌধুরী বিজয়ী
বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন হাসনাত আব্দুল্লাহ
কুমিল্লা-৪ আসন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন হাসনাত আব্দুল্লাহ
বড় ব্যবধানে এগিয়ে মির্জা ফখরুল
বড় ব্যবধানে এগিয়ে মির্জা ফখরুল