• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল
বাংলাদেশ জাতীয়তাবাদী দল
প্রাপ্ত আসন ১০১
প্রতীক বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতীক
বাংলাদেশ জামায়াতে ইসলামী
বাংলাদেশ জামায়াতে ইসলামী
প্রাপ্ত আসন ৪০
প্রতীক বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রতীক
জাতীয় নাগরিক পার্টি
জাতীয় নাগরিক পার্টি
প্রাপ্ত আসন
প্রতীক জাতীয় নাগরিক পার্টি প্রতীক
মোট ভোটার: ১২,৭৬,৯৫,১৮৩ | আসন: ২৯৯ | ঘোষিত আসন: ০

পটুয়াখালী-৪ আসনে বড় ব্যবধানে বিজয়ী ধানের শীষের মোশাররফ

পটুয়াখালী প্রতিনিধি    ১২ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩১ পি.এম.
সংগৃহিত ছবি

পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) সংসদীয় আসনে বেসরকারি ফলে বিএনপি মনোনীত প্রার্থী এবিএম মোশাররফ হোসেন বিজয়ী হয়েছেন। ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি বড় ব্যবধানে জয় নিশ্চিত করেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ঘোষিত ফল অনুযায়ী, আসনের ১১১টি ভোটকেন্দ্রের সবগুলোর ফল পাওয়া গেছে। মোট ৩ লাখ ১০ হাজার ৬০৮ ভোটারের এ আসনে ধানের শীষ প্রতীকে এবিএম মোশাররফ হোসেন পেয়েছেন ১ লাখ ২২ হাজার ৭৬৭ ভোট।

তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী অধ্যাপক মোস্তাফিজুর রহমান হাতপাখা প্রতীকে পেয়েছেন ৬৯ হাজার ৩৬ ভোট। ফলে মোশাররফ হোসেন ৫৩ হাজার ৭২৮ ভোটের ব্যবধানে এগিয়ে থেকে বেসরকারিভাবে জয়লাভ করেন।

এ ছাড়া ১০-দলীয় জোট সমর্থিত খেলাফত মজলিশের প্রার্থী ডা. জহির উদ্দিন আহম্মেদ দেয়াল ঘড়ি প্রতীকে পেয়েছেন ১৩ হাজার ৫৮৫ ভোট এবং গণঅধিকার পরিষদের প্রার্থী মো. রবিউল হাসান ট্রাক প্রতীকে পেয়েছেন ১৫১ ভোট।

ফলাফল ঘোষণার পর বিএনপি প্রার্থীর সমর্থক ও নেতাকর্মীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। বিভিন্ন স্থানে তাঁরা শুভেচ্ছা বিনিময় করেন।

উল্লেখ্য, দীর্ঘদিন পর এ আসনে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হওয়ায় সাধারণ ভোটাররাও সন্তোষ প্রকাশ করেন।

ভিওডি বাংলা/ আ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশাল ভোটের ব্যবধানে মির্জা ফখরুলের জয়
ঠাকুরগাঁও-১ আসন বিশাল ভোটের ব্যবধানে মির্জা ফখরুলের জয়
সিলেট-২ আসনে বিশাল ব্যবধানে ইলিয়াসপত্নীর জয়
সিলেট-২ আসনে বিশাল ব্যবধানে ইলিয়াসপত্নীর জয়
বিপুল ভোটের ব্যবধানে বাবরের জয়
নেত্রকোণা-৪ আসন বিপুল ভোটের ব্যবধানে বাবরের জয়