• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল
বাংলাদেশ জাতীয়তাবাদী দল
প্রাপ্ত আসন ১৬৯
প্রতীক বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতীক
বাংলাদেশ জামায়াতে ইসলামী
বাংলাদেশ জামায়াতে ইসলামী
প্রাপ্ত আসন ৬৩
প্রতীক বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রতীক
জাতীয় নাগরিক পার্টি
জাতীয় নাগরিক পার্টি
প্রাপ্ত আসন
প্রতীক জাতীয় নাগরিক পার্টি প্রতীক
মোট ভোটার: ১২,৭৬,৯৫,১৮৩ | আসন: ২৯৯ | ঘোষিত আসন: ০

ঢাকা-৬ আসনে বিএনপির ইশরাক হোসেন জয়ী

নিজস্ব প্রতিবেদক    ১২ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪৩ পি.এম.
ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। ফাইল ছবি

ঢাকা-৬ আসনে বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বিজয়ী হয়েছেন। এ আসনে ১০০টি কেন্দ্রের ফলাফলে প্রায় ২৪ হাজার ভোটে জয় পেয়েছেন তিনি।

ইশরাক হোসেন পেয়েছেন ৭৮ হাজার ১৪১ ভোট। আর তার প্রতিদ্বন্দী জামাতে ইসলামের প্রার্থী আব্দুল মান্নান পেয়েছেন ৫৪ হাজার চারশত ৬৫ ভোট।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর ওয়ারীতে ঢাকা ৬ আসনের প্রধান নির্বাচনী কার্যালয়ে সাংবাদিকদের কে তিনি জানান, এই আসন ছাড়াও পুরো ঢাকা শহরের ভোট বিশ্লেষণ করলে দেখা যায়, জামায়াতের প্রার্থীদের বিরুদ্ধে টাকা দিয়ে ভোট কেনা ও প্রশাসনকে প্রভাবিত করার অভিযোগ পাওয়া গেছে।

তিনি দাবি করেন, সূত্রাপুর থানার জামায়াতের নায়েবে আমির টাকা বিতরণ করতে গিয়ে  ধরা পড়েছেন এবং দুই দিনের সাজা হয়েছে। এ বিষয়ে তারা আরও পর্যালোচনা করবেন বলেও জানান তিনি।

সরকারের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলে ইশরাক বলেন, সরকার জামায়াত ও এনসিপির প্রতি পক্ষপাত দেখিয়েছে। তবে সারা দেশে ‘ধানের শীষের জোয়ার’ ঢাকায় আটকে রাখা যায়নি বলে দাবি করেন তিনি।

ফলাফল পর্যালোচনা করে কোনো কারচুপি বা ‘ইঞ্জিনিয়ারিং’ হয়েছে কি না তা দেখা হবে বলেও জানান তিনি।

ভোটার উপস্থিতি কম হওয়ার কারণ হিসেবে ইশরাক হোসেন বলেন, প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলো ভোটারদের ভয়ভীতি দেখিয়েছে। বিশেষ করে নারীদের এবং হিন্দু ধর্মাবলম্বী ভোটারদের বিভিন্নভাবে ভয় দেখানো হয়েছে, যার কারণে ভোটকেন্দ্রে উপস্থিতি কম হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

নির্বাচিত হলে এলাকার উন্নয়নকে অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়ে বিএনপির এই প্রার্থী বলেন, তাদের অঞ্চলের সবচেয়ে বড় সমস্যা তীব্র গ্যাস সংকট। দ্রুত সময়ের মধ্যে গ্যাস ও সামগ্রিক জ্বালানি সংকট নিরসনে কাজ করা হবে।

বিজয় মিছিলের বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে জানিয়ে ইশরাক বলেন, গত দুই দিন নেতাকর্মীরা নিরলস পরিশ্রম করেছেন এবং বিভিন্ন প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হয়েছেন। তিনি অভিযোগ করেন, প্রশাসনের একটি অংশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিভিন্ন স্থানে জামায়াত নেতাদের পক্ষে অবস্থান নিয়েছেন। নেতাকর্মীরা ক্লান্ত থাকায় তারা আজ বিশ্রাম নেবেন এবং আগামীকাল থেকে কর্মসূচি শুরু হবে।

ভিওডি বাংলা/ সবুজ/ আ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিএনপি প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেনের বিজয়
ঢাকা–১৮ আসন বিএনপি প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেনের বিজয়
দুই-তৃতীয়াংশ আসনে জয়ী হয়ে সরকার গঠনে আত্মবিশ্বাসী বিএনপি
মাহদী আমিন দুই-তৃতীয়াংশ আসনে জয়ী হয়ে সরকার গঠনে আত্মবিশ্বাসী বিএনপি
ঢাকা-১০ আসনে শেখ রবিউল আলম বিজয়ী
ঢাকা-১০ আসনে শেখ রবিউল আলম বিজয়ী