ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল
| প্রাপ্ত আসন | ১৬৯ |
| প্রতীক |
|
| প্রাপ্ত আসন | ৬৩ |
| প্রতীক |
|
| প্রাপ্ত আসন | ৬ |
| প্রতীক |
|
রুমিন ফারহানার বড় জয়

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৩৭ হাজার ৫৬৮ ভোট বেশি পেয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে সহকারী রিটার্নিং কর্মকর্তা আবু বকর সরকার বেসরকারিভাবে রুমিন ফারহানাকে বিজয়ী ঘোষণা করেন।
সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগর নিয়ে গঠিত এই আসনের ১৫১ কেন্দ্রে সব কটিতে হাঁস প্রতীকে রুমিন পেয়েছেন ১ লাখ ১৭ হাজার ৪৯৫ ভোট। তাঁর নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী বিএনপি জোটের প্রার্থী জমিয়তে উলামায়ের মাওলানা জুনায়েদ আল হাবিব খেজুরগাছ প্রতীকে পেয়েছেন ৭৯ হাজার ৯২৭ ভোট।
এ আসনে মোট ভোটার ছিলো ৪ লাখ ৯৯ হাজার ৪৪৮ জন। এরমধ্যে, পুরুষ ভোটার ২ লাখ ৬৫ হাজার ২৪৫ জন। আর নারী ভোটার ২ লাখ ৩৪ হাজার ২০১ জন। আর হিজরা ভোটার ২ জন। এই আসনে ভোট পড়েছে ৪৪ দশমিক ৮ শতাংশ।
ভিওডি বাংলা/ আরকেএইচ







