ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল
| প্রাপ্ত আসন | ১৮০ |
| প্রতীক |
|
| প্রাপ্ত আসন | ৬৬ |
| প্রতীক |
|
| প্রাপ্ত আসন | ৬ |
| প্রতীক |
|
নওগাঁর ছয় আসনের পাঁচটিতে বিএনপি, একটিতে জামায়াতের জয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ জেলার ছয়টি সংসদীয় আসনের মধ্যে পাঁচটিতে বিএনপি এবং একটিতে জামায়াতে ইসলামীর প্রার্থী বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম কেন্দ্রভিত্তিক ফলাফলের ভিত্তিতে এ ফল ঘোষণা করেন।
নওগাঁ-১ (সাপাহার, পোরশা ও নিয়ামতপুর) আসনের মোট ১৬৬টি কেন্দ্রের ফলে ধানের শীষ প্রতীকের মোস্তাফিজুর রহমান পেয়েছেন ১ লাখ ৭৩ হাজার ৮৬৪ ভোট। দাঁড়িপাল্লা প্রতীকের মোহা. মাহবুবুল আলম পেয়েছেন ১ লাখ ৫৩ হাজার ৮১৬ ভোট।
নওগাঁ-২ (ধামইরহাট ও পত্নীতলা) আসনের জামায়াতের ১২৪টি কেন্দ্রের ফলে দাঁড়িপাল্লা প্রতীকের মো. এনামুল হক পেয়েছেন ১ লাখ ৪১ হাজার ৫২৬ ভোট। ধানের শীষের সামসুজ্জোহা খান পেয়েছেন ১ লাখ ৩৪ হাজার ৫৩৩ ভোট।
নওগাঁ-৩ (বদলগাছী ও মহাদেবপুর) আসনের ১২৪টি কেন্দ্রের ফলে ধানের শীষ প্রতীকের মো. ফজলে হুদা পেয়েছেন ১ লাখ ৬৫ হাজার ৬৪৬ ভোট। দাঁড়িপাল্লা প্রতীকের মাহফুজুর রহমান পেয়েছেন ১ লাখ ১৭ হাজার ৮৩৮ ভোট।
নওগাঁ-৪ (মান্দা) আসনের ১১৭টি কেন্দ্রের ফলে ধানের শীষের ইকরামুল বারী টিপু পেয়েছেন ১ লাখ ৩৩ হাজার ৮০১ ভোট। দাঁড়িপাল্লার আব্দুর রাকিব পেয়েছেন ৯৬ হাজার ৮১৪ ভোট।
নওগাঁ-৫ (সদর) আসনের ১১৮টি কেন্দ্রের ফলে ধানের শীষের জাহিদুল ইসলাম ধলু পেয়েছেন ১ লাখ ২৮ হাজার ৩৬৬ ভোট। দাঁড়িপাল্লার আবু সাদাত মো. সায়েম ইসলাম পেয়েছেন ১ লাখ ৩ হাজার ২৩৬ ভোট।
নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের ১১৫টি কেন্দ্রের ফলে ধানের শীষ প্রতীকের শেখ মো. রেজাউল ইসলাম পেয়েছেন ১ লাখ ৮ হাজার ৭০ ভোট। দাঁড়িপাল্লার খবিরুল ইসলাম পেয়েছেন ৯৫ হাজার ৮৮৬ ভোট।
প্রসঙ্গত, জেলার ছয়টি আসনে বিএনপি, জামায়াত, স্বতন্ত্রসহ বিভিন্ন দলের মোট ৩২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
নওগাঁ জেলার ছয় আসনে মোট ভোটার সংখ্যা ২৩ লাখ ২৯ হাজার ৫৯২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১১ লাখ ৫৯ হাজার ৭৬৪ জন, নারী ভোটার ১১ লাখ ৬৯ হাজার ৮০৭ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ২১ জন।
ভিওডি বাংলা/ আ







