• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল
বাংলাদেশ জাতীয়তাবাদী দল
প্রাপ্ত আসন ২১৩
প্রতীক বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতীক
বাংলাদেশ জামায়াতে ইসলামী
বাংলাদেশ জামায়াতে ইসলামী
প্রাপ্ত আসন ৬৮
প্রতীক বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রতীক
জাতীয় নাগরিক পার্টি
জাতীয় নাগরিক পার্টি
প্রাপ্ত আসন
প্রতীক জাতীয় নাগরিক পার্টি প্রতীক
মোট ভোটার: ১২,৭৬,৯৫,১৮৩ | আসন: ২৯৯ | ঘোষিত আসন: ০

ঢাকা-৪ আসনে জয়ী দাঁড়িপাল্লার সৈয়দ জয়নুল আবেদীন

নিজস্ব প্রতিবেদক    ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৫ এ.এম.
সৈয়দ জয়নুল আবেদীন। ছবি: সংগৃহীত

ঢাকা-৪ আসনে জয়ী হয়েছেন জামায়াত সমর্থিত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী সৈয়দ জয়নুল আবেদীন। তিনি ৭৭ হাজার ৩৬৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) মধ্যরাত সাড়ে ৪টায় ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমদ চৌধুরী ফলাফল ঘোষণা করেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, বিএনপি সমর্থিত তানভীর আহমেদ রবিন পেয়েছেন ৭৪ হাজার ৪৪৭ ভোট।

ঢাকা-৪ আসন (কদমতলী ও শ্যামপুর) ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের, ৪৭, ৫১, ৫২, ৫৩, ৫৪, ৫৮, ৫৯, ৬০ এবং ৬১ এই নয়টি ওয়ার্ড নিয়ে গঠিত। মোট ভোট কেন্দ্র ১১৫, মোট ভোটার ৩ লাখ ৬২ হাজার ৫০৬ জন। যা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে ১ লাখ ৭ হাজার ৯২৯টি বেশি ভোট। এবার ভোটারদের মধ্যে পুরুষ এক লাখ ৮৬ হাজার ৪৬৭ এবং নারী ১ লাখ ৭৬ হাজার ৩৪ জন। আর তৃতীয় লিঙ্গের ৫ জন।

এ আসনে মূল প্রতিদ্বন্দ্বী প্রার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির তানভীর আহমেদ রবিন ও বাংলাদেশ জামায়াত ইসলামের সৈয়দ জয়নুল আবেদীনসহ মোট ৮ জন।

ভিওডি বাংলা/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফলাফল স্থগিত চেয়ে ইসিতে জামায়াত প্রার্থীর আবেদন
ঢাকা-৬ আসন ফলাফল স্থগিত চেয়ে ইসিতে জামায়াত প্রার্থীর আবেদন
ঢাকা-১৩ আসনে জয়ী হয়েছেন বিএনপির ববি হাজ্জাজ
ঢাকা-১৩ আসনে জয়ী হয়েছেন বিএনপির ববি হাজ্জাজ
মধ্যরাতে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন
মধ্যরাতে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন