• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

নির্বাচনের পর নেত্রকোনায় বিএনপি-জামায়াত সংঘর্ষ

নেত্রকোণা প্রতিনিধি    ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৩ পি.এম.
ছবি: সংগৃহীত

নির্বাচন পরবর্তী সহিংসতায় নেত্রকোনার পূর্বধলায় বিএনপি ও জামায়াতের কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার পূর্বধলা সদর ইউনিয়নের নারায়ণডহর বাজারে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, জামায়াতে ইসলামী সমর্থিত কর্মীরা বিকেলে নারায়ণডহর বাজারে একটি আনন্দ মিছিল বের করেন। মিছিলটি বাজারে অবস্থিত বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে দিয়ে যাওয়ার সময় দুইপক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে জামায়াত কর্মীরা বিএনপির কার্যালয়ে হামলা চালায়। সংঘর্ষে কামাল হোসেন (৪৫) আহত হন। তাকে উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে পূর্বধলা থানার পুলিশ ও যৌথবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দিদারুল ইসলাম বলেন, “সংঘর্ষের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ও যৌথবাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

ভিওডি বাংলা/এমএস  


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্ত্রীর স্বীকৃতির দাবিতে সেনাসদস্যের বাড়িতে যুবতীর অবস্থান
স্ত্রীর স্বীকৃতির দাবিতে সেনাসদস্যের বাড়িতে যুবতীর অবস্থান
ইবিতে শিক্ষিকাকে হত্যার পর কর্মচারীর আত্মহত্যার চেষ্টা
ইবিতে শিক্ষিকাকে হত্যার পর কর্মচারীর আত্মহত্যার চেষ্টা
পাংশায় বিএসটিআই-এর অভিযান, ২ প্রতিষ্ঠানকে জরিমানা
পাংশায় বিএসটিআই-এর অভিযান, ২ প্রতিষ্ঠানকে জরিমানা