• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
রমজান মাসজুড়ে স্কুল বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের নতুন প্রধানমন্ত্রীর শপথে ভারতের প্রতিনিধিত্ব করবেন স্পিকার ও পররাষ্ট্রসচিব বিজয়-রাশমিকার বিয়ে: নেটফ্লিক্সের ৮১ কোটি টাকার প্রস্তাব নাকচ অন্তর্বর্তী সরকারের সময় কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা পবিত্র রমজান উপলক্ষে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা ঢাকা-দিল্লি সম্পর্ক কি নতুন ভারসাম্যে ফিরবে? যুবকের ফাঁদে যুবতী সর্বস্বান্ত, আদালতে মামলা মাদক নিয়ে বিরোধ: ছেলেকে জখম ও পিতাকে কুপিয়ে হত্যা যুবদল নেতার দোকান ভাঙচুর, জামায়াতের আমির ও সেক্রেটারি গ্রেপ্তার রমজানে আল-আকসায় প্রবেশে কড়াকড়ির পরিকল্পনা ইসরায়েলের

প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা পেলেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক    ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৭ এ.এম.
ত্রয়োদশ সংসদ নির্বাচনে জয়ের পর তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে বার্তা দেন প্রধান উপদেষ্টা-ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা শুরু হয়েছে। এই প্রেক্ষাপটে বিজয়ের জন্য তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ অভিনন্দন বার্তা প্রকাশ করেন। এতে তিনি নির্বাচনে বড় জয় পাওয়ায় তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করেন এবং এটিকে দেশের গণতান্ত্রিক ধারাবাহিকতার জন্য গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে উল্লেখ করেন।

বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনার নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় আপনাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। গণতান্ত্রিক উত্তরণের ঐতিহাসিক প্রক্রিয়ায় জনগণের এই স্পষ্ট রায় সাংবিধানিক ও গণতান্ত্রিক ধারাবাহিকতা এবং প্রাতিষ্ঠানিক স্থিতিশীলতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে।

তিনি আরও উল্লেখ করেন, রাষ্ট্র পরিচালনার গুরুদায়িত্ব পালনে তারেক রহমানের প্রজ্ঞা, গণতান্ত্রিক মূল্যবোধ এবং জনকল্যাণমুখী দৃষ্টিভঙ্গি দেশকে একটি স্থিতিশীল, অন্তর্ভুক্তিমূলক ও উন্নয়নমুখী পথে এগিয়ে নিতে সহায়ক হবে বলে তিনি বিশ্বাস করেন। একই সঙ্গে তিনি তারেক রহমানের পারিবারিক রাজনৈতিক ঐতিহ্যের কথাও স্মরণ করেন।

বার্তায় তিনি বলেন, “আমি স্মরণ করছি আপনার পিতা রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর আদর্শ ও রাষ্ট্রদর্শন এবং আপনার মাতা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আপোসহীন নেতৃত্ব ও গণতন্ত্রের প্রতি অঙ্গীকারের কথা। তাদের আদর্শ ও মহান কর্ম আপনার আগামী দিনের চলার পথকে আলোকিত করবে বলে আমি একান্তভাবে আশা করি।”

বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশের সম্ভাবনার দিকও তুলে ধরেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, অর্থনৈতিক রূপান্তর, প্রযুক্তিগত অগ্রগতি, জলবায়ু সহনশীলতা, মানবসম্পদ উন্নয়ন এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক কূটনীতিতে সক্রিয় অংশগ্রহণের ক্ষেত্রে সমন্বিত মেধা ও দূরদর্শী নেতৃত্ব অপরিহার্য। তারেক রহমানের নেতৃত্বে জাতীয় ঐক্য আরও সুদৃঢ় হবে এবং আইনের শাসন ও জবাবদিহিমূলক শাসনব্যবস্থা শক্তিশালী হবে-এমন আশাও ব্যক্ত করেন তিনি।

অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব পালনকালে সহযোগিতা ও গঠনমূলক ভূমিকার জন্যও ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা। তিনি বলেন, পরিবর্তনের এই সংবেদনশীল সময়ে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখা, সহনশীলতা প্রদর্শন এবং সাংবিধানিক প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধাশীল থাকার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা জাতীয় স্বার্থে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।

বার্তার শেষাংশে দেশের মানুষের কল্যাণ, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং সমৃদ্ধ বাংলাদেশ গঠনের লক্ষ্যে তারেক রহমানের সব উদ্যোগ সফল হোক-এই কামনা করেন প্রধান উপদেষ্টা এবং তার জন্য দোয়া প্রার্থনা করেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নতুন প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত হচ্ছে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা
নতুন প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত হচ্ছে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা
তারেক রহমানকে বিজয়ের অভিনন্দন বিমসটেক মহাসচিবের
তারেক রহমানকে বিজয়ের অভিনন্দন বিমসটেক মহাসচিবের
তারেক রহমানকে অভিনন্দন জানাল ফ্রান্স
তারেক রহমানকে অভিনন্দন জানাল ফ্রান্স