• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

নাহিদ ইসলামকে অভিনন্দন জানিয়ে প্রধান উপদেষ্টার বার্তা

নিজস্ব প্রতিবেদক    ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫৬ পি.এম.
মুহাম্মদ ইউনূস-আহ্বায়ক নাহিদ ইসলাম-ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবাগত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চমক সৃষ্টি করেছে। দলটির আহ্বায়ক নাহিদ ইসলামকে এই অসাধারণ সাফল্যের জন্য বিশেষ অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) প্রেরিত এক উষ্ণ বার্তায় প্রফেসর ইউনূস নাহিদ ইসলানের নেতৃত্ব এবং নবীন দল হিসেবে এনসিপির অংশগ্রহণকে বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে ‘তাৎপর্যপূর্ণ অধ্যায়’ হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি বলেন, “এই সাফল্য কেবল সংখ্যার বিচারে নয়, এটি বাংলাদেশের তরুণ প্রজন্মের আত্মপ্রত্যয় ও স্বপ্নের শক্তিশালী প্রতিফলন।”

প্রফেসর ইউনূস স্মরণ করিয়েছেন, মাত্র এক বছর আগে চব্বিশের ঐতিহাসিক ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে গড়ে ওঠা এনসিপি মাত্র ৩০টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে। তার মধ্যে ৬টি আসনে সরাসরি জয়লাভ এবং হেভিওয়েট প্রার্থীদের বিরুদ্ধে শক্তিশালী প্রতিদ্বন্দ্বিতা নতুন রাজনৈতিক দৃষ্টিভঙ্গির পরিচায়ক। তিনি বলেন, “এটি প্রমাণ করে যে বাংলাদেশের সাধারণ মানুষ, বিশেষ করে তরুণ সমাজ, নীতিনিষ্ঠ ও আদর্শভিত্তিক নতুন ধারার রাজনীতির প্রতি গভীরভাবে আস্থাশীল।”

চব্বিশের গণঅভ্যুত্থানের স্মৃতিচারণে প্রধান উপদেষ্টা উল্লেখ করেন, সেই উত্তাল দিনগুলোতে নাহিদ ইসলানের সাহস এবং অদম্য মনোবল আন্দোলনকে সুশৃঙ্খল ও লক্ষ্যভিত্তিক করে তুলেছিল। নাহিদ ইসলাম ও তার সহযোদ্ধাদের আত্মত্যাগ জাতির হৃদয়ে চিরকাল অম্লান থাকবে।

ড. ইউনূস নিজের অভিজ্ঞতার আলোকে বলেন, “উপদেষ্টা পরিষদে নাহিদ ইসলানের সঙ্গে কাজ করা আমার জন্য একটি মূল্যবান অভিজ্ঞতা ছিল। তার কর্মদক্ষতা, নীতিগত দৃঢ়তা এবং প্রশাসনিক বিষয়ে গভীর মনোযোগ আমাকে মুগ্ধ করেছে।”

তিনি আরও বলেন, “গণতন্ত্র তখনই প্রকৃত অর্থে বিকশিত হয় যখন রাজনীতিতে নতুন কণ্ঠস্বর উঠে আসে এবং নতুন ধারণার জন্ম হয়। এনসিপির এই স্বল্প সময়ের সাফল্য প্রমাণ করেছে যে জনগণ পুরাতন ধারার বাইরে গিয়ে তরুণদের প্রতি আস্থা রাখতে প্রস্তুত।”

প্রফেসর ইউনূস আশা প্রকাশ করেন, নাহিদ ইসলানের নেতৃত্বে এনসিপি সংসদে গঠনমূলক, যুক্তিনিষ্ঠ ও দায়িত্বশীল ভূমিকা পালন করবে। তিনি বলেন, “এখন সবচেয়ে বড় দায়িত্ব হলো এই আস্থার মর্যাদা রক্ষা করা এবং সংসদীয় গণতন্ত্রে জনগণের আশা-আকাঙ্ক্ষা প্রতিফলিত করা।”

বার্তার সমাপ্তিতে তিনি নাহিদ ইসলানের রাজনৈতিক জীবন এবং ব্যক্তিগত সুস্বাস্থ্যের জন্য শুভকামনা জানিয়ে বলেন, “সংগ্রামের রাজপথ থেকে রাজনীতির মূলধারায় এই রূপান্তর যেন দলের আদর্শ ও মূল্যবোধকে অক্ষুণ্ণ রাখে এবং নাহিদ ইসলানের রাজনৈতিক জীবনের উত্তরোত্তর সমৃদ্ধি নিশ্চিত করে।”

এনসিপির এই সাফল্য রাজনৈতিক বিশ্লেষকরা ‘তরুণ নেতৃত্বের উত্থান’ এবং ‘নতুন রাজনৈতিক ধারার সূচনা’ হিসেবে দেখছেন। বিশেষ করে নির্বাচনে ৬টি আসনে জয় এবং বেশ কয়েকটি আসনে সম্মানজনক লড়াই প্রমাণ করেছে যে, বাংলাদেশের রাজনীতিতে নতুন শক্তি এবং তরুণ নেতৃত্বকে স্বাগত জানানোর প্রস্তুতি জনগণের মধ্যে দৃঢ়ভাবে বিরাজ করছে।

নাহিদ ইসলানের নেতৃত্বে এনসিপি এখন সংসদে কেবল বিরোধী নয়, বরং গঠনমূলক ভূমিকা পালন করে দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে আরও শক্তিশালী করার প্রত্যয় নিয়ে এগিয়ে যাচ্ছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ত্রয়োদশ সংসদ নির্বাচন ভবিষ্যতের জন্য নতুন মানদণ্ড
ইইউ পর্যবেক্ষকদের মূল্যায়ন: ত্রয়োদশ সংসদ নির্বাচন ভবিষ্যতের জন্য নতুন মানদণ্ড
শান্তিপূর্ণ দেশ গড়তে পূর্ণ সমর্থন দেবে জাতিসংঘ
শান্তিপূর্ণ দেশ গড়তে পূর্ণ সমর্থন দেবে জাতিসংঘ
নতুন এমপিদের শপথ ১৬ বা ১৭ ফেব্রুয়ারি: প্রেস সচিব
নতুন এমপিদের শপথ ১৬ বা ১৭ ফেব্রুয়ারি: প্রেস সচিব