• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

পাবনার পাঁচটি আসনে জামানত হারালেন ১৬ প্রার্থী

পাবনা প্রতিনিধি    ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪১ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনার পাঁচটি সংসদীয় আসনে নির্বাচনে অংশগ্রহণ করে নির্বাচন কমিশন নির্দিষ্ট ভোট না পাওয়ায় জামানত বাজেয়াপ্ত হয়েছে ১৬ জন প্রার্থীর।

জামানত বাজেয়াপ্ত হওয়া প্রার্থীরা হলেন; পাবনা-১ (সাঁথিয়া) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থী আব্দুল গণি পেয়েছেন ১১১৪ ভোট, আর মোটরসাইকেল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী তাজুল ইসলাম পেয়েছেন ১০৩৩ ভোট। এই আসনে মোট ভোটার সংখ্যা ছিল ৩ লাখ ৪০ হাজার ৯৩১। ভোট সংগৃহীত হয়েছে ২ লাখ ৪০ হাজার ৭৭৪টি।

পাবনা-২ (সুজানগর ও বেড়া) আসনে গণফোরামের উদীয়মান সূর্য প্রতীক নিয়ে সেখ নাসির উদ্দিন পেয়েছেন ৩৩৩ ভোট, জাতীয় পার্টির মেহেদী হাসান রুবেল লাঙ্গল প্রতীকে ভোট পেয়েছেন ২২৬০ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থী আফজাল হোসেন খান কাশেমী পেয়েছেন ৫৮৮৪ ভোট। এই আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৯৭ হাজার ৩৯৪ জন। ভোটাধিকার প্রয়োগ করেছেন ৩ লাখ ৮ হাজার ৩৭৬ জন।

পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া ও ফরিদপুর) আসনে গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীকের প্রার্থী হাসানুল ইসলাম রাজা পেয়েছেন ৯৮৬ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখা প্রতীকের আব্দুল খালেক ১৭৬৯, সুপ্রিম পার্টির মাহবুবুর রহমান চৌধুরী জয় একতারা প্রতীকে ১৪২০, গণফোরামের উদীয়মান সূর্য প্রতীকে সরদার আশা পারভেজ ১৭৬ এবং জাতীয় পার্টির মীর নাদিম মোহাম্মদ ডাবলু লাঙ্গল প্রতীকে পেয়েছেন ১০৭২ ভোট। এই আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৮৬ হাজার ৮০৪। ভোটাধিকার প্রয়োগ হয়েছে ৩ লাখ ৩৫ হাজার ১২৮।

পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সোহাগ হোসেন কাস্তে প্রতীকে ৪৫৯, নাগরিক ঐক্যের শাহনাজ হক কেটলি প্রতীকে ১৮২, জাতীয় পার্টির সাইফুল আজাদ মল্লিক লাঙ্গল প্রতীকে ৯৫৫, ইসলামী আন্দোলন বাংলাদেশের আনোয়ার শাহ হাতপাখা প্রতীকে ২৬৮৮ ভোট পেয়েছেন। এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৪০ হাজার ১৬৮। ভোটাধিকার প্রয়োগ হয়েছে ৩ লাখ ১০ হাজার ২০৬।

পাবনা-৫ (সদর) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের নাজমুল হোসাইন হাতপাখা প্রতীক নিয়ে ৪২৬৮ এবং আমার বাংলাদেশ পার্টির ঈগল প্রতীক নিয়ে আব্দুল মজীদ মোল্লা ৪৪২ ভোট পেয়েছেন। এই আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ২৮ হাজার ৪৪। ভোটাধিকার প্রয়োগ হয়েছে ৩ লাখ ৫৮ হাজার ২২০।

সংশ্লিষ্ট বিষয়ে জেলা রিটার্নিং অফিসার ও পাবনা জেলা প্রশাসক ড. শাহেদ মোস্তফা জানান, নির্বাচন কমিশনের নিয়ম মোতাবেক নির্বাচনে অংশগ্রহণকারী কোনো প্রার্থী সংগ্রহকৃত ভোটের আট ভাগের এক ভাগ পেতে হবে। নইলে তার জামানত বাজেয়াপ্ত হয়ে যায়। সে হিসেবে ১৬ জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হবে।

ভিওডি বাংলা/এমএস   

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৩২ বছর ধরে পঙ্গু স্বামীর সেবা করে যাচ্ছেন জয়নব বিবি
ভালোবাসার অনন্য দৃষ্টান্ত ৩২ বছর ধরে পঙ্গু স্বামীর সেবা করে যাচ্ছেন জয়নব বিবি
তাড়াশে নির্বাচন পরবর্তী সহিংসতায় নারীসহ ৭ জন গুরুতর আহত
তাড়াশে নির্বাচন পরবর্তী সহিংসতায় নারীসহ ৭ জন গুরুতর আহত
ছেলের কাছে হেরে জামানত হারালেন বাবা
ছেলের কাছে হেরে জামানত হারালেন বাবা