• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

সাকিবের পর তামিম লিজেন্ড নাইন্টিতে


প্রকাশ:  ২১ জানুয়ারী ২০২৫, ০২:০২ পি.এম.
শেয়ার করুন 0
সাকিবের পর তামিম লিজেন্ড নাইন্টিতে

নিজস্ব প্রতিবেদক 

দেশের মাঠে খেলার সুযোগ না হলেও বিদেশি লিগে সাকিব আল হাসানকে দেখা যাচ্ছে প্রায়ই। সাবেক ক্রিকেটারদের টুর্নামেন্ট লিজেন্ড নাইন্টিতে আগেই দল পেয়েছেন সাকিব। এবার তামিম ইকবালও নাম লিখিয়েছেন এই লিগে। দুই জনে খেলবেন দুটি ভিন্ন দলের হয়ে।

লিজেন্ড নাইন্টিতে তামিমকে নিয়েছে বিগ বয়েজ স্কোয়াড। টুর্নামেন্টে খেলার কথা বাংলাদেশের এই বাঁহাতি ব্যাটার নিশ্চিত করেছেন।

লিজেন্ড নাইন্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গত রাতে পোস্ট করা একটি ভিডিওতে তামিম বলেন, ‘সবাইকে স্বাগত। লিজেন্ডস নাইন্টি লিগে অংশগ্রহণ করতে যাচ্ছি। এটা জানাতে পেরে খুবই রোমাঞ্চিত আমি। বিগ বয়েজের হয়ে খেলব আমি। ৬ থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত আমাকে এবং অন্যান্য কিংবদন্তি ক্রিকেটারদের সরাসরি দেখতে চোখ রাখুন রায়পুরে।’ এই টুর্নামেন্টে সাকিবকে নিয়েছে দুবাই জায়ান্টস। ২০২৪ বিপিএলে সাকিব-তামিমের পাল্টা উদযাপন বেশ সাড়া ফেলে দিয়েছিল। আবারও যখন একই লিগে, ভক্ত-সমর্থকেরা নিশ্চয়ই মুখিয়ে আছেন দুই তারকা ক্রিকেটারের লড়াই দেখতে।এছাড়া তাঁদের এক সময়ের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গত কয়েক বছরে তিক্ততায় রূপ নিয়েছে।


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অ্যাডাম র‌্যামসে-পিটি
কমনওয়েলথ গেমস স্বর্ণ হারিয়ে ভেঙে পড়লেন তিনবারের অলিম্পিক চ্যাম্পিয়ন
ফাইল ছবি
বিসিবির কোচ নিয়োগ পরীক্ষায় ভরাডুবি, যোগ্য প্রার্থী মিলছে না
ছবি: সংগৃহীত
মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল