• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ছেলের কাছে হেরে জামানত হারালেন বাবা

নোয়াখালী প্রতিনিধি    ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০০ পি.এম.
নোয়াখালী-৬ আসনে জয়ী আব্দুল হান্নান মাসউদ ও তার বাবা আমিরুল ইসলাম মোহাম্মদ আবদুল মালেক। ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে বিপুল ভোটে জয়ী হয়ে দেশের সর্বকনিষ্ঠ সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ।

একই আসনে পৃথক রাজনৈতিক দল থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন তার বাবা আমিরুল ইসলাম মোহাম্মদ আবদুল মালেক। তবে ছেলের কাছে পরাজিত হয়ে তিনি জামানত হারিয়েছেন।

নির্বাচন কমিশনের পরিপত্র অনুযায়ী, কোনো প্রার্থী সংশ্লিষ্ট আসনে প্রদত্ত মোট ভোটের আট ভাগের এক ভাগের কম ভোট পেলে তার জামানত বাজেয়াপ্ত হয়। প্রয়োজনীয় ভোট না পাওয়ায় আমিরুল ইসলাম মোহাম্মদ আবদুল মালেকের জামানত বাজেয়াপ্ত হয়েছে। প্রকাশিত ফলাফলে দেখা যায়, তিনি মাত্র ৫০৫ ভোট পেয়েছেন।

অন্যদিকে, শাপলা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করা আব্দুল হান্নান মাসউদ পেয়েছেন ৯১ হাজার ৮৯৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, বিএনপির প্রার্থী মাহবুবের রহমান শামীম পেয়েছেন ৬৪ হাজার ২১ ভোট।

বাংলাদেশ নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৩৯ হাজার ১৮৪ জন। মোট ভোট পড়েছে ১ লাখ ৭৪ হাজার ৩৩২টি। এর মধ্যে বাতিল ভোট ৫ হাজার ৩৬৭টি। ভোটদানের হার ছিল ৫১ দশমিক ৪০ শতাংশ।

এছাড়া ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১ লাখ ৯২৫টি এবং ‘না’ ভোট পড়েছে ৫৩ হাজার ২৪৮টি।

ভিওডি বাংরা/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৩২ বছর ধরে পঙ্গু স্বামীর সেবা করে যাচ্ছেন জয়নব বিবি
ভালোবাসার অনন্য দৃষ্টান্ত ৩২ বছর ধরে পঙ্গু স্বামীর সেবা করে যাচ্ছেন জয়নব বিবি
তাড়াশে নির্বাচন পরবর্তী সহিংসতায় নারীসহ ৭ জন গুরুতর আহত
তাড়াশে নির্বাচন পরবর্তী সহিংসতায় নারীসহ ৭ জন গুরুতর আহত
নিজ দলের ৫ কর্মীকে পুলিশে দিলেন শেখ ফরিদ
নিজ দলের ৫ কর্মীকে পুলিশে দিলেন শেখ ফরিদ