• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

তাড়াশে নির্বাচন পরবর্তী সহিংসতায় নারীসহ ৭ জন গুরুতর আহত

চলনবিল (সিরাজগঞ্জ) প্রতিনিধি    ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৯ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

সিরাজগঞ্জের তাড়াশে নির্বাচন পরবর্তী বিএনপি'র দুই গ্রুপের সংঘর্ষে নারী সহ সাত জন আহত হয়েছে।
সাবেক সাংগাঠনিক সম্পাদকের কথায় ভোট দিতে না গিয়ে বিএনপির আরেক নেতার কথায় ভোট দিতে কেন্দ্রে যাওয়ার কারণে বিএনপি‘র ক্ষুদ্ধ ওই নেতা ও তার অনুসারীদের হামলায় নারীসহ কমপক্ষে ৭ জন গুরুত্বর আহত হয়েছেন।

আহতদের মধ্যে সাতজনকে প্রথমে তাড়াশ ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে অবস্থার অবনতি হলে ৫ জনকে সিরাজগঞ্জ শহীদ এম.মুনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ১০ টার দিকে উপজেলার মাধাইনগর ইউনিয়নের গুড়মা গ্রামে এ ঘটনাটি ঘটে। বিষয়টি তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে।

হামলায় আহতরা হলেন, সিয়াম হোসেন (১৩), সুলতান মাহমুদ (৩২), সবুরা খাতুন (২৬), রহিম হোসেন (৩০), আব্দুল গফুর (৩২), মোছা. মোস্তারিন পারভীন (৩০), রেহেনা খাতুন  (২০)।

স্থানীয়রা জানান, ভোটের দিন সকালে মাধাইনগর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগাঠনিক সম্পাদক মো. আমিন উদ্দিন গ্রামের কয়েকটি বাড়ির সদস্যদের ভোট দিতে কেন্দ্রে যেতে বলেন। কিন্তু ওই পরিবার গুলোর সদস্যরা তার কথা না শুনে আরেক বিএনপি নেতা মো. নাসির উদ্দিনের কথায় ভোট দিতে ভোট কেন্দ্রে যান।

এ নিয়ে ইউনিয়ন বিএনপির সাবেক সাংগাঠনিক সম্পাদক আমিন উদ্দিন ও তার অনুসারীরা রাগান্বিত ছিলেন।

পরে এর জের ধরে আজ শনিবার সকালে বিএনপির সাবেক সাংগাঠনিক সম্পাদক আমিন উদ্দিন ও তার ৭/৮ জন অনুসারী গ্রামের ৪/৫ কয়েকটি বাড়িতে গিয়ে লাঠিসোটা নিয়ে  পরিবারের সদস্যদের বেধড়ক মারপিট শুরু করেন। এতে নারীসহ ওই পরিবার গুলোর সাত ব্যক্তি গুরুতর আহত হন।

হামলার বিষয়ে মাধাইনগর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগাঠনিক সম্পাদক আমিন উদ্দিন তার জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেন।
আর তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সভাপতি স.ম আফসার আলী বলেন, ঘটনাটির সাথে জড়িত উভয়েই বিএনপি করে। আমি ঘটনাটি জানার পর হাসপাতালে গিয়ে আহতদের চিকিৎসার ব্যবস্থা করেছি। পরে গুড়মা গ্রামে বসে উভয় পক্ষকে নিয়ে বিষয়টি সমাধান করে দেব।

এ প্রসঙ্গে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান দুপুরে বলেন, এখনও এ ঘটনায় কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

ভিওডি বাংলা/ শহিদুল ইসলাম রিপন/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
২৫ বছরের অপেক্ষার অবসান, এমপি হলেন স্বপন ফকির
২৫ বছরের অপেক্ষার অবসান, এমপি হলেন স্বপন ফকির
৩২ বছর ধরে পঙ্গু স্বামীর সেবা করে যাচ্ছেন জয়নব বিবি
ভালোবাসার অনন্য দৃষ্টান্ত ৩২ বছর ধরে পঙ্গু স্বামীর সেবা করে যাচ্ছেন জয়নব বিবি
ছেলের কাছে হেরে জামানত হারালেন বাবা
ছেলের কাছে হেরে জামানত হারালেন বাবা