• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মমতা বন্দ্যোপাধ্যায় পাঠালেন ফুল ও মিষ্টি

নিজস্ব প্রতিবেদক    ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৫ পি.এম.
আতিকুর রহমান মমতা বন্দ্যোপাধ্যায়ের পাঠানো ফুল ও মিষ্টি গ্রহণ করছেন- ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয় অর্জন করায় বাংলাদেশের জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান কে অভিনন্দন জানিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিএনপির গুলশানের রাজনৈতিক কার্যালয়ে তিনি পাঠানো ফুল ও মিষ্টি গ্রহণ করেন দলের মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান। এ সময় কার্যালয়ের বিশেষ কর্মকর্তা মেহেদুল ইসলাম উপস্থিত ছিলেন।

এর আগে, নির্বাচনে বিপুল ভোটে জয়লাভের কারণে তারেক রহমান কে শুভেচ্ছা জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ফ্রান্স, কাতার, চীন, সৌদি আরব এবং বিমসটেকসহ বিভিন্ন দেশও অভিনন্দন জানিয়েছেন।

গেল শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পরই নরেন্দ্র মোদি ফোনে তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে দুই দেশের সম্পর্ক জোরদার ও একসঙ্গে উন্নয়নমূলক লক্ষ্য অর্জনের বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।

এদিকে, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আগামী মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন। শপথগ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে বিএনপি ও অন্তর্বর্তী সরকার ব্যাপক প্রস্তুতি নিচ্ছে।

সূত্র জানায়, নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য ভারত, চীন ও পাকিস্তানসহ ১৩ দেশের সরকারপ্রধানকে আমন্ত্রণ জানানো হয়েছে। তালিকায় এখন পর্যন্ত চীন, সৌদি আরব, তুরস্ক, ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মালয়েশিয়া, ব্রুনেই, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ ও ভুটান রয়েছে।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, দেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক অতিথিদের উপস্থিতি নিশ্চিত করতে বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে। পাশাপাশি, রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

নতুন মন্ত্রিসভা শপথগ্রহণের পর আনুষ্ঠানিকভাবে তারা দেশের সরকার হবে। শপথ নেওয়ার আগ পর্যন্ত অন্তর্বর্তী সরকার দায়িত্বে থাকবে। শপথ গ্রহণের সঙ্গে সঙ্গে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে।

নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকেই বিএনপি চেয়ারপার্সনের নেতৃত্বে নতুন সরকারের প্রস্তুতি ত্বরান্বিত হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, বিদেশি নেতাদের অভিনন্দন ও উপস্থিতি বাংলাদেশের আন্তর্জাতিক কূটনীতিতে একটি ইতিবাচক বার্তা হিসেবে বিবেচিত হবে।

বাংলাদেশের রাজনৈতিক মহলে এই ঘটনাকে ঐতিহাসিক হিসেবে দেখা হচ্ছে। বিশেষত, ভারতের মমতা বন্দ্যোপাধ্যায়ের ফুল ও মিষ্টি পাঠানো এবং বিশ্বনেতাদের অভিনন্দন দেশের রাজনৈতিক দৃশ্যপটকে নতুন মাত্রা দিয়েছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তালাকপ্রাপ্ত জোহরার পাশে তারেক রহমান
তালাকপ্রাপ্ত জোহরার পাশে তারেক রহমান
আমরা ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নিচ্ছি: আসিফ মাহমুদ
আমরা ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নিচ্ছি: আসিফ মাহমুদ
জামায়াত-ছাত্রশিবির ইহুদি স্টাইলে রাজনীতি করে: ছাত্রদল সভাপতি
জামায়াত-ছাত্রশিবির ইহুদি স্টাইলে রাজনীতি করে: ছাত্রদল সভাপতি