টপ নিউজ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে শিক্ষাক্রমে ভর্তি নিষিদ্ধ
নিজস্ব প্রতিবেদক
১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩৭ পি.এম.

ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের ভিজিটর ভিসায় (বি১/বি২) অবস্থানকালে কোনো প্রাতিষ্ঠানিক ক্রেডিট বা ডিগ্রি প্রদানকারী শিক্ষাক্রমে ভর্তি হওয়া কঠোরভাবে নিষিদ্ধ।
রোববার (১৫ ফেব্রুয়ারি) ঢাকায় মার্কিন দূতাবাস এই সতর্কবার্তা প্রদান করেছে। দূতাবাসের বক্তব্যে বলা হয়েছে, “অল্প সময়ের জন্য হলেও যুক্তরাষ্ট্রের ভিসার অননুমোদিত ব্যবহার ভবিষ্যতে দেশে প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞার কারণ হতে পারে।”
দূতাবাসের এই হুঁশিয়ার মূল উদ্দেশ্য ভ্রমণমূলক ভিসার শর্তাবলীর প্রতি সকল ভিসাধারীর সচেতনতা বৃদ্ধি করা। এ ধরনের শর্ত লঙ্ঘন ভবিষ্যতে ভিসা প্রক্রিয়ায় বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে সতর্ক করা হয়েছে।
ভিওডি বাংলা/এমএস







