• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
চুক্তির মেয়াদ শেষের আগেই সরে দাঁড়াতে পারেন আইজিপি রমজান মাসজুড়ে স্কুল বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের নতুন প্রধানমন্ত্রীর শপথে ভারতের প্রতিনিধিত্ব করবেন স্পিকার ও পররাষ্ট্রসচিব বিজয়-রাশমিকার বিয়ে: নেটফ্লিক্সের ৮১ কোটি টাকার প্রস্তাব নাকচ অন্তর্বর্তী সরকারের সময় কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা পবিত্র রমজান উপলক্ষে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা ঢাকা-দিল্লি সম্পর্ক কি নতুন ভারসাম্যে ফিরবে? যুবকের ফাঁদে যুবতী সর্বস্বান্ত, আদালতে মামলা মাদক নিয়ে বিরোধ: ছেলেকে জখম ও পিতাকে কুপিয়ে হত্যা যুবদল নেতার দোকান ভাঙচুর, জামায়াতের আমির ও সেক্রেটারি গ্রেপ্তার

বিএনপি ভোট পেয়েছে ৫০ শতাংশ, জামায়াত ৩২ শতাংশ

নিজস্ব প্রতিবেদক    ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫৮ পি.এম.
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের হার ৫৯ দশমিক ৪৪ শতাংশ। এরমধ্যে দুই তৃতীয়াংশ আসন পেয়ে সরকার গঠন করতে যাওয়া বিএনপি ৪৯ দশমিক ৯৭ শতাংশ ভোটারের সমর্থন পেয়েছে।

জাতীয় নির্বাচনের তিনদিন পর রোববার  (১৫ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন (ইসি) দলগত প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রাপ্ত ভোটের এই তথ্য প্রকাশ করেছে। 

গত বৃহস্পতিবার দেশের ৩০০ সংসদীয় আসনের মধ্যে ২৯৯টিতে ভোট গ্রহণ করা হয়। এর মধ্যে ২৯৭টি আসনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করা হয়েছে।আদালতের আদেশের কারণে দুটি আসনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা স্থগিত রয়েছে।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বিতীয় অবস্থানে থেকে প্রধান বিরোধীদল হিসেবে নির্বাচিত জামায়াতে ইসলামী পেয়েছে ৩১ দশমিক ৭৬ শতাংশ ভোট। দলগতভাবে তৃতীয় সর্বোচ্চ আসনপ্রাপ্ত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থীরা পেয়েছেন ৩ দশমিক ০৫ শতাংশ ভোট। আর সাতটি আসনে বিজয়ী স্বতন্ত্র প্রার্থীদের ঘরে গেছে ৫ দশমিক ৭৯ শতাংশের সমর্থন।

নির্বাচনে রাজধানীর সংসদীয় আসনগুলোর মধ্যে ভোটের হার সবচেয়ে কম ঢাকা-১২ আসনে (৩৭.৪২%)। ভোটের হারে সবচেয়ে এগিয়ে ঢাকা-৫ আসন (৪৮.৭৫%)। রাজধানীতে সংসদীয় আসন মোট ১৫টি। এর মধ্যে কোনো আসনেই ভোটের হার ৫০ শতাংশ ছাড়ায়নি।

ভিওডি বাংলা/ আরকেএইচ

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হাবিবকে মন্ত্রী হিসেবে দেখতে চান এলাকাবাসী
হাবিবকে মন্ত্রী হিসেবে দেখতে চান এলাকাবাসী
আলোচনায় আব্দুল মঈন খান
আলোচনায় আব্দুল মঈন খান
নিজ হাতে পোস্টার অপসারণে নেমেছেন এমপি জাহাঙ্গীর
নিজ হাতে পোস্টার অপসারণে নেমেছেন এমপি জাহাঙ্গীর