• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
চুক্তির মেয়াদ শেষের আগেই সরে দাঁড়াতে পারেন আইজিপি রমজান মাসজুড়ে স্কুল বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের নতুন প্রধানমন্ত্রীর শপথে ভারতের প্রতিনিধিত্ব করবেন স্পিকার ও পররাষ্ট্রসচিব বিজয়-রাশমিকার বিয়ে: নেটফ্লিক্সের ৮১ কোটি টাকার প্রস্তাব নাকচ অন্তর্বর্তী সরকারের সময় কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা পবিত্র রমজান উপলক্ষে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা ঢাকা-দিল্লি সম্পর্ক কি নতুন ভারসাম্যে ফিরবে? যুবকের ফাঁদে যুবতী সর্বস্বান্ত, আদালতে মামলা মাদক নিয়ে বিরোধ: ছেলেকে জখম ও পিতাকে কুপিয়ে হত্যা যুবদল নেতার দোকান ভাঙচুর, জামায়াতের আমির ও সেক্রেটারি গ্রেপ্তার

সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনা ঘটেনি: প্রেসসচিব

নিজস্ব প্রতিবেদক    ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৭ পি.এম.
প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম। ফাইল ছবি

নির্বাচনের মাধ্যমে পুলিশ বাহিনী তাদের আত্মমর্যাদা পুনরুদ্ধার করেছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম। তিনি দাবি করেন, নির্বাচন-পরবর্তী সময়ে সহিংসতা বা সংখ্যালঘুদের ওপর হামলার কোনো ঘটনা ঘটেনি।

রোববার বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

প্রেসসচিব বলেন, “এই নির্বাচনের মাধ্যমে পুলিশ তার আত্মমর্যাদা ফিরে পেয়েছে। আপনারা দেখেছেন, তারা যথেষ্ট ভালো ভূমিকা পালন করেছে।”

তিনি আরও বলেন, “এবারই প্রথম একটি নির্বাচন হয়েছে, যার পর সংখ্যালঘুদের ওপর কোনো হামলার ঘটনা ঘটেনি। আমি আশা করব, সাংবাদিক বন্ধুরা এ বিষয়ে নজর রাখবেন।”

ব্রিফিংয়ে তিনি জানান, এ নির্বাচনে প্রথমবারের মতো বড় পরিসরে বডি-ওয়ার্ন ক্যামেরা ব্যবহার করা হয়েছে।

প্রেসসচিবের ভাষ্য অনুযায়ী, প্রধান উপদেষ্টা নিজে পুলিশ হেডকোয়ার্টারে প্রায় দেড় ঘণ্টা অবস্থান করে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং সরাসরি ১৭টি ভোটকেন্দ্রের সঙ্গে কথা বলেন।

হাতিয়ায় ধর্ষণের অভিযোগের বিষয়ে শফিকুল আলম বলেন, সরকার একটি তদন্ত কমিটি গঠন করবে, যা ঘটনার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করবে।

এদিকে, নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে সার্কভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের পাশাপাশি কাতারের পররাষ্ট্রমন্ত্রীকেও আমন্ত্রণ জানানো হয়েছে বলে ব্রিফিংয়ে জানান তিনি।

ভিওডি বাংলা/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অন্তর্বর্তী সরকারের সময় কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা
অন্তর্বর্তী সরকারের সময় কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা
পবিত্র রমজান উপলক্ষে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা
পবিত্র রমজান উপলক্ষে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা
মঙ্গলবার সকালে এমপিদের, বিকেলে মন্ত্রিসভার শপথ
মঙ্গলবার সকালে এমপিদের, বিকেলে মন্ত্রিসভার শপথ