• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করব- মঈন খান


প্রকাশ:  ২২ জানুয়ারী ২০২৫, ০১:৪০ পি.এম.
শেয়ার করুন 0
দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করব- মঈন খান

জ্যেষ্ঠ প্রতিবেদক 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বলেছেন ‘যে গণতন্ত্রের জন্য বাংলাদেশ ১৯৭১ সালে স্বাধীন হয়েছিল, আমরা ইনশাআল্লাহ পুনরায় বাংলাদেশে সে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করব।’ 

বুধবার (২২ জানুয়ারি) দুপুরে যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীদের নিয়ে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা শেষে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকার অত্যাবশ্যকীয় যে সংস্কারগুলো রয়েছে, সে সংস্কারগুলো সম্পন্ন করে যত দ্রুত সম্ভব জনগণের হাতে জনগণের ক্ষমতা ফিরিয়ে দেবে এ প্রত্যাশা ১৮ কোটি মানুষের। আমরা ইনশাআল্লাহ পুনরায় বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করব, যে গণতন্ত্রের জন্য বাংলাদেশ ১৯৭১ সালে স্বাধীন হয়েছিল।

মঈন খান বলেন, ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আওয়ামী লীগের পালিয়ে যাওয়া নতুন কিছু নয়, তারা বাধ্য হয়েছে ২০২৪ সালে; ঠিক যেভাবে ১৯৭১ সালে পাক হানাদার বাহিনীর আক্রমণের মুখে তৎকালীন পূর্ব পাকিস্তানের মানুষকে বন্দুকের মুখে রেখে পালিয়ে গিয়েছিল।

তিনি বলেন, এই পরিস্থিতিতে একটি সরকার এসেছে, এই সরকার জনগণের সরকার, এই সরকার বাংলাদেশের মানুষের সরকার। আমরা বিশ্বাস করি, তাদের উপর যে গুরু দায়িত্ব অর্পিত হয়েছে সেটি হচ্ছে দেশের মানুষকে ফিরিয়ে দিতে হবে। এটাই হচ্ছে অন্তর্বর্তী সরকারের উপরে দেশের ১৮ কোটি মানুষের ম্যান্ডেট। আমরা বিএনপি সর্বোতভাবে সহযোগিতা করে যাচ্ছি, তারা যেন তাদের এই গুরু দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারে।

বিএনপির শীর্ষ এই নেতা বলেন, গত ১৫ বছর আওয়ামী লীগ সরকার বাংলাদেশের মানুষের সঙ্গে বেইমানি করেছে। তারা স্বাধীনতার পক্ষের শক্তি বলে দাবি করে কিন্তু তারা কখনই স্বাধীনতার পক্ষের শক্তি ছিল না। তারা ১৯৭১ সালে কাপুরুষের মতো পালিয়েছিল, পরবর্তীতে সংসদের ভেতরে গণতন্ত্রকে হত্যা করে একদলীয় বাকশাল গঠন করেছিল। আর গত ১৫ বছরে এই দেশে অলিখিত বাকশাল কায়েম করেছিল আওয়ামী লীগ।

ভিওডি বাংলা/এম


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
শেখ হাসিনা দেশে আসছেন এটি স্রেফ রাজনৈতিক কথা: আন্দালিব পার্থ
ছবি: সংগৃহীত
নৈশভোজ বিতর্কে ১২ দলীয় জোটে ভাঙনের সুর, দুই দল বহিষ্কারের সিদ্ধান্ত
ছবি: ভিওডি বাংলা
নাহিদ ইসলামের সঙ্গে ফ্রান্স ও জার্মানির কূটনীতিকদের বৈঠক