• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

পাঁচ দফা দাবি

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা বর্জন অব্যাহত


প্রকাশ:  ২২ জানুয়ারী ২০২৫, ০৪:১২ পি.এম.
শেয়ার করুন 0
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা বর্জন অব্যাহত

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

ইন্টার্ন ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবিতে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীরা ক্লাস ও পরিক্ষা বর্জন করে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন।

বুধবার (২২ জানুয়ারি) সকল ১০টা থেকে ১২টা পর্যন্ত  শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে ক্যাম্পাসে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করে ।শিক্ষার্থীরা জানান, অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ইন্টার্ন শিক্ষার্থীদের ভাতা ১৫ থেকে ২০ হাজারের ওপরে হলেও, কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দেওয়া হয়েছে ৯ হাজার টাকা। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভিসি বরাবর পাঁচ দফা দাবি উল্লেখ করে স্মারকলিপি দেয়া হলেও কোনো পদক্ষেপ নেয়া হয় নি। তাই বাধ্য হয়ে গতকাল থেকে  আন্দোলনে নেমেছেন তারা।

শিক্ষার্থীদের দাবি গুলো হলো
১.  ইন্টার্নশিপ ভাতা ৯,০০০/- টাকা থেকে উন্নীত করে ২০,০০০/- টাকা করা।
২. ইন্টার্নশিপের সময়কালে প্রতি কার্যদিবসের যাতায়াত ও অন্যান্য ভাতা (টিএ, ডিএ) বাবদ দৈনিক ন্যূনতম ৩০০ টাকা দেয়া।
৩. কমপক্ষে চারমাসের ইন্টার্নশিপ কার্যক্রমের রোডম্যাপ প্রদান  এবং সেখানে কোনো সংশোধনী এলে সেটা শিক্ষার্থীদের কমপক্ষে ১ মাস আগে জানানো।
৪. ইন্টার্নশিপের প্রতিমাসের সম্মানী ভাতা প্রতিমাসের শেষে দেয়া।
৫. বর্তমান উদ্ভুত পরিস্থিতির কারণে এক্সটার্নশিপের জন্য ভারতের বিকল্প হিসেবে অন্যান্য দেশে এক্সটার্নশিপের ব্যবস্থা করা।

শিক্ষার্থীরা জানান, ইন্টার্নশিপের সম্মানী প্রতিমাসের শেষে নিয়মিত পরিশোধ করা উচিত। পাশাপাশি এক্সটার্নশিপের জন্য ভারতের বিকল্প হিসেবে অন্যান্য দেশে সুযোগ সৃষ্টি করতে হবে। কেন না ভারত এখন ভিসা দিচ্ছে না। 

ভিওডি বাংলা/ এম


শিক্ষার্থীরা বলেছেন, দাবিগুলোর বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে তারা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবেন। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের প্রতি দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে তারা তাদের আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

আরও পড়ুন: সিকৃবির আন্দোলন স্থগিত, বৃহস্পতিবার থেকে ক্লাস-পরীক্ষা

এদিকে এ বিষয়ে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড.মো. ছিদ্দিকুল ইসলাম (ডিন,ভেটেরিনারি, এনিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদ) সময় সংবাদকে জানান, এ মাসের ২৮ তারিখে ইউজিসির সঙ্গে বৈঠক রয়েছে। সে বৈঠকে শিক্ষার্থীদের সব দাবি তুলে ধরে দ্রুত সময়ের মধ্যে তাদেরকে সিদ্ধান্ত জানানো হবে।


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অধ্যাপক ড. মোছা. নূর মহল আখতার বানু
কুড়িকৃবির উপ-উপাচার্য হলেন ড. নূর মহল আখতার বানু
ছবি: সংগৃহীত
নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার
এসএসসির ফল প্রকাশ ১০ আগস্ট
এসএসসির ফল প্রকাশ ১০ আগস্ট