• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

সাভার-আশুলিয়ায় বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা মামলায় গ্রেপ্তার ৩


প্রকাশ:  ৭ নভেম্বর ২০২৪, ০৬:৪৫ পি.এম.
শেয়ার করুন 0
সাভার-আশুলিয়ায় বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা মামলায় গ্রেপ্তার ৩

ঢাকার সাভার ও আশুলিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যার ঘটনায় করা মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুরে গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়। গতকাল রাতে সাভার ও আশুলিয়ায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- আশুলিয়ার মির্জানগর এনায়েতপুর এলাকার মো. আব্দুল হালিম (৩৭), আশুলিয়ার বেলমা এলাকার মো. সেলিম হাওলাদার (২৭) ও সাভার পৌর এলাকার মজিদপুরের বাসিন্দা ও শ্রমিক লীগ নেতা সালাম ফরাজি।

সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া ও আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক এসব তথ্য নিশ্চিত করেন।

পুলিশ জানায়, গত ৪ ও ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সাভার ও আশুলিয়ায় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ছাত্র-জনতাকে লক্ষ করে গুলি ছোড়ে। এতে অন্তত অর্ধশতাধিক ছাত্র-জনতা শহিদ ও কয়েক শত লোক আহত হয়। এসব ঘটনায় হতাহতের পরিবার মামলা করে। ওই মামলায় এজাহারভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করা হয়।


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শেখ হাসিনা
ট্রাকচালক হত্যা শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি ১৩ আগস্ট
টেকনাফের সাবেক কাউন্সিলর একরামুল হক। ছবি: সংগৃহীত
একরামুল হত্যা শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন
ছবি: সংগৃহীত
মন্ত্রণালয়ে চাকরিতে যোগ দিতে এসে গ্রেপ্তার ৩ জন রিমান্ডে