• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্র সফল হবে না: শফিকুর রহমান


প্রকাশ:  ৭ নভেম্বর ২০২৪, ০৬:৪৮ পি.এম.
শেয়ার করুন 0
ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্র সফল হবে না:  শফিকুর রহমান

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ৭ নভেম্বর ও ৫ আগস্টের মতো ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্র সফল হবে না।

বৃহস্পতিবার (০৭ নভেম্বর) দুপুরে রাজধানীর আল ফালাহ মিলনায়তনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

জামায়াতের আমির বলেন, ৭ নভেম্বর ইতিহাসে তাৎপর্যপূর্ণ, বাকশাল দিয়ে বহুদলীয় গণতন্ত্র ও‌ গণমাধ্যমের স্বাধীনতা হরণ করা হয়েছিল। সেই বাকশাল চালু থাকলে আজও দেশে এত গণমাধ্যম থাকতো না। ৭ নভেম্বর ও ৫ আগস্টের মতো ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্র সফল হবে না। আর বিভক্ত হয়ে গেলে ষড়যন্ত্রকারীরা সফল হওয়ার পথ খুঁজে পাবে।

ডা. শফিকুর রহমান বলেন, ৫ আগস্টের আন্দোলনকে পূর্ণতা দিতে হবে। রাষ্ট্রের রাজনীতিবিদদের কথা ও কাজে মিল থাকতে হবে। সকলে মিলে বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হবে। মেধা ও যোগ্যতার ভিত্তিতে যার যার যোগ্যতা অনুযায়ী মূল্যায়ন করতে হবে।

দুর্নীতি সব অপকর্মের মূল তাই দুর্নীতিকে সমূলে উৎপাটন করতে হবে উল্লেখ করে তিনি বলেন, দেশের একজন প্রধানমন্ত্রী যদি চোর হয় তবে তার অনুসারীরাও চোর হবে। দেশ গঠনের প্রথম কাজ হিসেবে দুর্নীতির বিরুদ্ধে কাজ করতে হবে। আমরা তারুণ্য নির্ভর নয়, তারুণ্য সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই। জামায়াত এমন একটি দেশ গড়তে চায় যেখানে লেখাপড়া শেষে কেউ বেকার থাকবে না।

আওয়ামী লীগের সমালোচনা করে তিনি বলেন, এই দেশে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে জামায়াতে ইসলামী। আওয়ামী লীগ জামায়াতকে অন্যায়ভাবে দুইবার নিষিদ্ধ করেছে। পিলখানায় জঘন্য হত্যাকাণ্ড চালানো হয়েছিল, তবে আওয়ামী লীগ সেই হত্যাকাণ্ডের কোনো বিচার করেনি।

এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী সবার মত প্রকাশের বিষয়ে শ্রদ্ধাশীল উল্লেখ করে জামায়াত কথায় কথায় কাউকে নিষিদ্ধের কথা বলে না বলেও মন্তব্য করেন ডা. শফিকুর রহমান।


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
শেখ হাসিনা দেশে আসছেন এটি স্রেফ রাজনৈতিক কথা: আন্দালিব পার্থ
ছবি: সংগৃহীত
নৈশভোজ বিতর্কে ১২ দলীয় জোটে ভাঙনের সুর, দুই দল বহিষ্কারের সিদ্ধান্ত
ছবি: ভিওডি বাংলা
নাহিদ ইসলামের সঙ্গে ফ্রান্স ও জার্মানির কূটনীতিকদের বৈঠক