• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

হোয়াটসঅ্যাপ ব্যবহার করেও পাঠানো যাবে টাকা


প্রকাশ:  ২৫ জানুয়ারী ২০২৫, ০৬:৩৮ পি.এম.
শেয়ার করুন 0
সংগৃহিত
সংগৃহিত

ভিওডি বাংলা রিপোর্ট

হোয়াটসঅ্যাপ এর সাহায্যে টাকা-পয়সার লেনদেনও করা যায়। বর্তমানে মোবাইল পে বা গুগল-পে এর ব্যবহার বেড়েছে। কিন্তু হোয়াটসঅ্যাপের মাধ্যমেও যে টাকা পাঠানো যায়, সেই পদ্ধতি অনেকেরই অজানা। কাউকে টাকা পাঠাতে হলে অথবা কেনাকাটা করতে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতেই পারেন। ইউপিআই ব্যবহার করে হোয়াটসঅ্যাপ থেকে টাকা পাঠানো যায়। আবার কিউআর কোড স্ক্যান করেও টাকা পাঠানো যায়।

১৬০টি প্রথম শ্রেণির ব্যাংকের সঙ্গে অংশীদারিত্বে চলছে হোয়াটসঅ্যাপের এই পরিষেবার। ইউপিআই লেনদেনে যারা অভ্যস্ত, তাদের সুবিধা হবে। না হলে কিউআর কোড স্ক্যান করেও টাকা পাঠাতে পারবেন। বর্তমানে ক্রেডিট কার্ডের মাধ্যমে টাকা পাঠানো সম্ভব। সেই অপশনও দিয়েছে হোয়াটসঅ্যাপ।

কীভাবে টাকা পাঠাবেন?

১. যে ব্যাংকে আপনার অ্যাকাউন্ট আছে সেখানে যে মোবাইল নম্বরটি দিয়েছেন, সেটিই হোয়াটসঅ্যাপ নম্বর হতে হবে।

 

২. এবারে হোয়াটসঅ্যাপের ডান দিকের ওপরে তিনটি ডট চিহ্নতে ক্লিক করুন। ‘পেমেন্টস’ বলে অপশন আসবে। সেখানে ক্লিক করে ইউপিআই কিউআর কোড স্ক্যান করে টাকা পাঠাতে পারেন অথবা ‘সেন্ড পেমেন্ট’ অপশনে যেতে পারেন।

৩. হোয়াটসঅ্যাপ চ্যাট থেকেও নির্দিষ্ট কাউকে টাকা পাঠাতে পারবেন। সে জন্য চ্যাটবক্সে গিয়ে মুদ্রার ছবিটিতে ক্লিক করুন। এবার ‘গেট স্টার্টেড’-এ ক্লিক করুন।

৪. টাকা পাঠানোর নিয়ম ও নীতি পড়ে নিয়ে ‘অ্যাকসেপ্ট’ বোতামে ক্লিক করলেই ব্যাংকের তালিকা চলে আসবে। আপনার যে ব্যাংকের অ্যাকাউন্ট আছে সেটি খুঁজে নিয়ে ক্লিক করুন।

৫. এরপর ‘এসএমএস’ ভেরিফিকেশন হবে। সেটি হয়ে গেলে ব্যাংকের নাম সংযুক্ত করে ডেবিট কার্ডের ভেরিফিকেশন চাইবে। তাতে সম্মতি দিলেই ব্যাংক অ্যাকাউন্টটি যোগ হয়ে যাবে আপনার হোয়াটসঅ্যাপের সঙ্গে।

৬. এবার আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা পাঠাতে পারবেন। তার জন্য টাকার ছবিতে ক্লিক করে, টাকার অংক লিখে ‘নেক্সট’ ও পরে ‘সেন্ড পেমেন্ট’ করলেই টাকা চলে যাবে। আপনার কাছে ইউপিআই পিন যাচাই করার অপশনও আসবে। নিরাপত্তার কথা মাথায় রেখেই এই ব্যবস্থা। অর্থাৎ, আপনিই টাকা পাঠাচ্ছেন কি না তা নিশ্চিত হওয়ার জন্যই এই ব্যবস্থা রেখেছে হোয়াটসঅ্যাপ।

ভিওডি বাংলা/এম


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হঠাৎবন্ধ ফেসবুকের ডেস্কটপ ভার্সন
হঠাৎবন্ধ ফেসবুকের ডেস্কটপ ভার্সন
অনলাইন জুয়া ও বেটিং কার্যক্রম প্রতিরোধে সমন্বিত উদ্যোগের দাবি জানিয়েছে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন। ছবি: সংগৃহীত
ডিজিটাল অপব্যবহারে বাড়ছে অনলাইন জুয়া, সতর্ক করল গ্রাহক সংগঠন
ছবি: সংগৃহীত
তদন্তে নেমেছে যুক্তরাজ্য টিকটকের বিরুদ্ধে বড় অভিযোগ