• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

জিয়াউর রহমানের আদর্শ কপি হয় না- আলাল


প্রকাশ:  ২৫ জানুয়ারী ২০২৫, ০৭:৩৯ পি.এম.
শেয়ার করুন 0
জিয়াউর রহমানের আদর্শ কপি হয় না- আলাল

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা  সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, এক জন মায়ের মায়া,মমতা যেমন কপি হয় না তেমনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ কপি হয় না। জিয়াউর রহমানকে নিয়ে শুধু আলোচনা করলে হবে না, তাকে নিয়ে আলোচনা করে আলোচনা শেষ হবে না। জিয়াউর রহমান হচ্ছে  প্রথম মানুষ যিনি বাংলাদেশ থেকে শ্রমশক্তি বিদেশে পাঠিয়েছিলেন। রেমিটেন্স শক্ত ভিত্তি এটা শুরু হয়েছিল তার হাত দিয়ে। তিনি প্রথম ৬ হাজার শ্রমিক পাঠিয়েছিলেন প্রবাসে।
 
শনিবার (২৫ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের অডিটোরিয়ামে জিয়া পরিষদের উদ্যোগে আয়োজিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের  (বীর উত্তম) ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে “মহান মুক্তিযুদ্ধ ও আধুনিক বাংলাদেশ বিনির্মানে শহীদ জিয়া'র অবদান” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
 
আলাল বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যত গুণাবলী সেই গুণাবলী থেকে আমাদের প্রত্যেকেই একটা করে গুণাবলী নিয়ে যদি জীবন ধারণ করি তাহলে তার প্রতি শ্রদ্ধা জানানো হবে ভালোবাসা জানানো হবে। জিয়াউর রহমান এমন একজন মানুষ কাজে-কর্মে, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সমাজ জীবনে, কাগজে কলমে এবং হাতে কলমে বলেন দুই ক্ষেত্রে নিজেকে কর্মজীবী হিসাবে বলেন প্রত্যেকটি জায়গায় তার অবদান রয়েছে।
 
 তিনি বলেন, আজ দেশ সংস্কারে উত্তাল হয়েছে। দুই বছর আগে সংস্কারের প্রস্তাব আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা জাতির সামনে উত্থাপন করেছি। আজ যারা শিক্ষার্থী বন্ধুরা আছে আপনারা ভালো ভালো কাজ করে জাতিকে ঐক্যবদ্ধ করবেন ঠিক আছে। কারণ সম্মিলিত শক্তিই তো দেশের শক্তি। সেই শক্তিকে মুরুব্বীদের বিরুদ্ধে ব্যবহার করার চেষ্টা করবেন না। বরং এ শক্তি দেশ গড়ার কাজে লাগান। নিজেদের নেতৃত্বকে বিকাশিত করুন ভালো হবে।
 
সভায় আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, যুগ্ন মহাসচিব খায়রুল কবির খোকনসহ প্রমুখ।


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
শেখ হাসিনা দেশে আসছেন এটি স্রেফ রাজনৈতিক কথা: আন্দালিব পার্থ
ছবি: সংগৃহীত
নৈশভোজ বিতর্কে ১২ দলীয় জোটে ভাঙনের সুর, দুই দল বহিষ্কারের সিদ্ধান্ত
ছবি: ভিওডি বাংলা
নাহিদ ইসলামের সঙ্গে ফ্রান্স ও জার্মানির কূটনীতিকদের বৈঠক