• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

সিন্ডিকেট করে জনদুর্ভোগ অব্যাহত আছে- রেজাউল


প্রকাশ:  ২৬ জানুয়ারী ২০২৫, ০৭:১৫ পি.এম.
শেয়ার করুন 0
সিন্ডিকেট করে জনদুর্ভোগ অব্যাহত আছে- রেজাউল

জ্যেষ্ঠ প্রতিবেদক

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, ফ্যাসিস্ট সরকার পলায়ন পরবর্তী সময়ে এখনো দেশের মানুষের নাগরিক অধিকার প্রতিষ্ঠিত হয়নি। চাঁদাবাজি, টেন্ডারবাজি, দুর্নীতি বন্ধ হয়নি।বিভিন্ন ক্ষেত্রে সিন্ডিকেট করে জনদুর্ভোগ সৃষ্টি এখনো অব্যাহত থাকার কথা আলোচিত হচ্ছে।

রোববার (২৬ জানুয়ারি) পুরানা পল্টনস্থ দলীয় কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মজলিসে আমেলার মাসিক বৈঠকে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন রেজাউল করীম।

তিনি বলেন, আমাদের রাজনীতি মানুষের অধিকার প্রতিষ্ঠা ও কল্যাণের জন্য। দুর্নীতি, টেন্ডারবাজি, চাঁদাবাজি, সিন্ডিকেট করা কোন রাজনৈতিক দলের নেতাকর্মীদের কাজ হতে পারে না।

রেজাউল করীম বলেন, যারা রাজনীতিকে অর্থ উপার্জনের হাতিয়ার বানাচ্ছে তারাই অতীতে দেশকে দুর্নীতিতে ৫বার চ্যাম্পিয়ন বানিয়েছে।

তিনি বলেন, শুধু রাষ্ট্র সংস্কার নয়, যেসব রাজনৈতিক দলের পদপদবি ব্যবহার করে তাদের নেতাকর্মীরা আঙ্গুল ফুলে বটগাছ হয়েছে তাদের রাজনীতির সংস্কার করতে হবে।

এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দলের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য মাওলানা সৈয়দ মুহাম্মাদ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শায়খে চরমোনাই, মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, হাফেজ মাওলানা নেয়ামত উল্লাহ আল ফরিদী, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, মাওলানা শেখ ফজলে বারী মাসউদ , মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম, সহকারী মহাসচিব মাওলানা এছহাক মুহাম্মাদ আবুল খায়ের, মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, কে এম আতিকুর রহমান, হাফেজ মাওলানা শেখ ফজলুল করীম মারুফ, মাওলানা লোকমান হোসাইন জাফরী, মাওলানা নুরুল করীম আকরাম, মাওলানা এবিএম জাকারিয়া, আলহাজ্ব মুহাম্মাদ মনির হোসেন, মুফতী কেফায়েতুল্লাহ কাশফী, এ্যাডভোকেট শওকত আলী হাওলাদার, আলহাজ্ব মুহাম্মদ জান্নাতুল ইসলাম, আলহাজ্ব আবদুর রহমান, আতিকুর রহমান মুজাহিদ, মাওলানা মুহাম্মদ খলিলুর রহমান, মাওলানা মুহাম্মদ মকবুল হোসাইন, অধ্যাপক ডাঃ মুহাম্মদ নাছির উদ্দিন, মুফতী দেলোয়ার হোসেন সাকী, মাওলানা মুহাম্মদ শোয়াইব হোসেন, উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম, হাফেজ মাওলানা মাহমুদুল হাসান, এ্যাডভোকেট হাফেজ মাওলানা এম হাসিবুল ইসলাম, জিএম রুহুল আমিন, শহিদুল ইসলাম কবির, এ্যাডভোকেট মুহাম্মদ বরকাতুল্লাহ লতিফ, অধ্যাপক নাসির উদ্দিন খান, মুফতি মানসুর আহমদ সাকী, মুফতি রেজাউল করিম আবরার, শাহ ইফতেখার তারিক, মুহাম্মাদ শহিদুল ইসলাম ও মুফতী মোস্তফা কামাল।

ভিওডি বাংলা/এমএইচপি


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
শেখ হাসিনা দেশে আসছেন এটি স্রেফ রাজনৈতিক কথা: আন্দালিব পার্থ
ছবি: সংগৃহীত
নৈশভোজ বিতর্কে ১২ দলীয় জোটে ভাঙনের সুর, দুই দল বহিষ্কারের সিদ্ধান্ত
ছবি: ভিওডি বাংলা
নাহিদ ইসলামের সঙ্গে ফ্রান্স ও জার্মানির কূটনীতিকদের বৈঠক