• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

আইসিসির বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার ওমরজাই


প্রকাশ:  ২৭ জানুয়ারী ২০২৫, ০১:৪৮ পি.এম.
শেয়ার করুন 0
আইসিসির বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার ওমরজাই

স্পোর্টস ডেস্ক
আইসিসির বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার ওমরজাই ২০২৪ সালটা জাতীয় দলের হয়ে দারুণ কেটেছে তার। আফগানিস্তান অলরাউন্ডার আজমতউল্লাহ ওমরজাই দারুণ সেই পারফরম্যান্সের পুরস্কারটাও পেলেন। গত বছর ৫০ ওভারের ফরম্যাটে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে আইসিসির বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার নির্বাচিত হয়েছেন ওমরজাই।

আফগানদের জার্সি গায়ে ২০২৪ সালে তিন ফরম্যাটেই ভালো করেছেন ওমরজাই। তবে ওয়ানডেতে একটু বেশিই আলো ছড়িয়েছেন তিনি। ব্যাটে-বলে আলো ছড়িয়ে বছরজুড়েই আফগানদের হয়ে ম্যাচ ও সিরিজ জিতেছেন ওমরজাই।

ওয়ানডেতে গত বছর ওমরজাই দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। উইকেটের দিক দিয়েও দ্বিতীয় স্থানে আছেন তিনি। এএম ঘাজানফরের পরেই আছেন ওমরজাই। তার দারুণ পারফরম্যান্সে ভর করেই ২০২৪ সালে ৫টি ওয়ানডে সিরিজের মাঝে ৪টিতেই জিতেছে আফগানরা।

আফগানিস্তানের হয়ে ১৪ ম্যাচে ৪১৭ রান করেছেন ওমরজাই, গড় ছিল ৫২.১২। বল হাতে নিয়েছেন ১৭ উইকেট, গড় ২০.৪৭। শ্রীলংকার বিপক্ষে অপরাজিত ১৪৯ রানই গত বছরে তার সর্বোচ্চ স্কোর। জিম্বাবুয়ের বিপক্ষে ১৮ রানে ৪ উইকেট ছিল তার সেরা বোলিং ফিগার।

ভিওডি বাংলা/ এমএইচপি


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অ্যাডাম র‌্যামসে-পিটি
কমনওয়েলথ গেমস স্বর্ণ হারিয়ে ভেঙে পড়লেন তিনবারের অলিম্পিক চ্যাম্পিয়ন
ফাইল ছবি
বিসিবির কোচ নিয়োগ পরীক্ষায় ভরাডুবি, যোগ্য প্রার্থী মিলছে না
ছবি: সংগৃহীত
মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল