• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

৩৫৩৪ জনের নন-ক্যাডার পদে নিয়োগ স্থগিত


প্রকাশ:  ২৭ জানুয়ারী ২০২৫, ০৬:১২ পি.এম.
শেয়ার করুন 0
৩৫৩৪ জনের নন-ক্যাডার পদে নিয়োগ স্থগিত

আদালত প্রতিবেদক
বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের(পিএসসি) অধীনে জুনিয়র ইন্সট্রাক্টর এবং ফিজিক্যাল এডুকেশন ইন্সট্রাক্টর হিসেবে নন-ক্যাডার পদে নিয়োগপ্রাপ্ত ৩ হাজার ৫৩৪ জনের নিয়োগ কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।

এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি আকরাম হোসেন চৌধুরী এবং বিচারপতি কে. এম. রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ এ নিয়োগ স্থগিত করে রুল জারি করেন। রুলে তাদের নিয়োগ কার্যক্রম কেন অবৈধ ঘোষণা করা হবে না; তা জানতে চাওয়া হয়েছে।

জানা যায়, ২০২১ সালের ২৬ অক্টোবর পিএসসির অধীনে ৯ম ও ১০ম গ্রেডের (নন-ক্যাডার) এর কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দেশের বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউট ও টেকনিক্যাল স্কুল ও কলেজে জুনিয়র ইন্সট্রাক্টর এবং ফিজিক্যাল এডুকেশন ইন্সট্রাক্টর পদে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়। পরবর্তীতে, ২০২৩ সালের ১৮ মার্চ তাদের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

সর্বশেষ গত ২০ জানুয়ারি ৩ হাজার ৫৩৪ জনের নিয়োগ প্রদানের সার্কুলার জারি করা হয়। সার্কুলারে তাদের ২৯ জানুয়ারি যোগদানের জন্য বলা হয়েছে। 

এরই মধ্যে অনিয়মের অভিযোগে এই নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে ১৮জন হাইকোর্টে রিট করেন। আজ ওই রিটের ওপর শুনানি হয়। শুনানি নিয়ে হাইকোর্ট রুল জারি করে নিয়োগ কার্যক্রমের ওপর স্থগিতাদেশ দিয়েছেন। এতে করে নিয়োগপ্রাপ্তরা ২৯ জানুয়ারি চাকরিতে যোগদান করতে পারবেন না বলে জানিয়েছেন রিটকারীদের আইনজীবী।

আবেদনকারী ১৮ জনের পক্ষে এ মামলা শুনানি করেন ব্যারিস্টার কায়সার কামাল, সঙ্গে ছিলেন আইনজীবী এ. জেড এম নুরুল আমিন, মো. মাকসুদ উল্লাহ, মো. রুকনুজ্জামান, আবু সাহিদ খান, শফিকুল ইসলাম প্রমুখ।

ভিওডি বাংলা/ এমএইচপি


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শেখ হাসিনা
ট্রাকচালক হত্যা শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি ১৩ আগস্ট
টেকনাফের সাবেক কাউন্সিলর একরামুল হক। ছবি: সংগৃহীত
একরামুল হত্যা শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন
ছবি: সংগৃহীত
মন্ত্রণালয়ে চাকরিতে যোগ দিতে এসে গ্রেপ্তার ৩ জন রিমান্ডে