• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

অর্জিত বিজয় রক্ষায় সতর্ক থাকতে হবে- ১২ দলীয় জোট


প্রকাশ:  ২৭ জানুয়ারী ২০২৫, ০৬:৪৪ পি.এম.
শেয়ার করুন 0
অর্জিত বিজয় রক্ষায় সতর্ক থাকতে হবে- ১২ দলীয় জোট

জ্যেষ্ঠ প্রতিবেদক

অন্তর্বর্তীকালীন সরকার ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ বিনির্মাণে বিভিন্ন সংস্কার কমিশন গঠন করেছে তার ধারাবাহিকতায় গণমাধ্যম সংস্কার কমিটির নামে যে কমিটি গঠন করা হয়েছে তা ফ্যাসিবাদ বিরোধী চেতনার সম্পূর্ণ পরিপন্থী। 

সোমবার ২৭ শে জানুয়ারী বিকালে রাজধানীর খিলগাঁওয়ে ১২ দলীয় জোটের অস্থায়ী কার্যালয়ে জোটের এক গুরুত্বপূর্ণ জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় দেশের বর্তমান নৈরাজ্যকর পরিস্থিতি, সমসাময়িক রাজনৈতিক অস্থিরতাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। সবাই গত ২২ জানুয়ারি প্রধান উপদেষ্টার অনুমতিক্রমে গণমাধ্যম সংস্কার কমিটি নামে যেই তালিকা প্রকাশিত হয়েছে এ বিষয়ে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করা হয়।

বিগত ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে অনুমোদনকৃত টিভি চ্যানেলের মালিক এবং পলাতক ও খুনের মামলার আসামিদেরকে সংস্কার কমিটিতে রেখে বাংলাদেশে ফ্যাসিবাদকে নির্মূল করা সম্ভব হবে না বলেই মন্তব্য করেন নেতারা।

তারা বলেন, বিগত সরকারের দোসররা এখনো প্রশাসনের সর্বস্তরে থেকে বর্তমান সরকারকে বিতর্কিত করার জন্য কাজ করে যাচ্ছেন। গণমাধ্যম সংস্কার কমিটির তালিকা প্রণয়নকারী কর্মকর্তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থার গ্রহণের জোর দাবি জানান নেতারা। 

নেতারা জানান, আমরা লক্ষ্য করছি বর্তমানে ফ্যাসিবাদ বিরোধী শক্তির মধ্যে অনৈক্য সৃষ্টির লক্ষ্যে একটি শক্তি অত্যন্ত সুকৌশলে কাজ করে যাচ্ছে। নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ি না করে ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তিকে ইস্পাত কঠিন ঐক্য ও মনোবল নিয়ে আগামীর বাংলাদেশ বিনির্মাণে কাজ করতে হবে। কারো কারো হঠকারিতা উচ্চাকাঙ্ক্ষার জন্য স্বৈরাচারের বিরুদ্ধে অর্জিত বিজয় যেন নস্যাৎ না হয় সে বিষয়ে সকলকে সজাগ ও সতর্ক থাকতে হবে।

সভায় ন্যূনতম সংস্কার করে যত দ্রুত সম্ভব নির্বাচনের তারিখ ঘোষণা এবং ২০১৮ ও ২৪ সালের পাতানো নির্বাচনের দোসরদের অবিলম্বে আইনের আওতায় আনার জোর দাবি জানানো হয়। ফ্যাসিবাদের উচ্ছিষ্টভোগী রাজনৈতিক দলসমূহ কে আগামী নির্বাচনের জন্য অযোগ্য ঘোষণার দাবি জানানো হয়। 

১২ দলীয় জোটের প্রধান জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দারের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান ও জোটের মুখপাত্র শাহাদাত হোসেন সেলিম, বাংলাদেশ জাতীয় দল এর চেয়ারম্যান ও জোটের সমন্বয়ক সৈয়দ এহসানুল হুদা, জমিয়াতে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মহিউদ্দিন ইকরাম, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ফারুক রহমান, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান শামসুদ্দিন পারভেজ, বাংলাদেশ ইসলামী ঐক্য জোটের মহাসচিব মাওলানা আব্দুল করিম, বাংলাদেশ ইসলামিক পার্টির মহাসচিব আবুল কাশেম প্রগতিশীল জাতীয়তাবাদী দল ( পিএনপি) চেয়ারম্যান ফিরোজ মোঃ লিটন, নয়া গণতান্ত্রিক পার্টির সভাপতি এম এ মান্নান, বাংলাদেশ এলডিপির মহাসচিব তমিজ উদ্দিন টিটো,  সিনিয়র সহ-সভাপতি সৈয়দ রওনক ইব্রাহিম, জমিয়তে উলামায়ে ইসলামের সাংগঠনিক সম্পাদক মুফতি জাকির হোসাইন, লেবার পার্টির মহাসচিব আমিনুল ইসলাম, কল্যাণ পার্টির যুগ্ম মহাসচিব মোহাম্মদ আবু ইউসুফ, নয়া গণতান্ত্রিক পার্টির মহাসচিব ইমরুল কায়েস, পিএনপি'র প্রেসিডিয়াম মেম্বার সালাউদ্দিন ঠাকুর প্রমুখ।

ভিওডি বাংলা/ এমএইচপি


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
শেখ হাসিনা দেশে আসছেন এটি স্রেফ রাজনৈতিক কথা: আন্দালিব পার্থ
ছবি: সংগৃহীত
নৈশভোজ বিতর্কে ১২ দলীয় জোটে ভাঙনের সুর, দুই দল বহিষ্কারের সিদ্ধান্ত
ছবি: ভিওডি বাংলা
নাহিদ ইসলামের সঙ্গে ফ্রান্স ও জার্মানির কূটনীতিকদের বৈঠক